ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ ২৪ তারিখ

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন বলে জানা গেছে। সফরে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনারও আয়োজন করা হবে।

নিউইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। সরকারের নির্ভরযোগ্য সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্যমতে, পুরো সফর ৮ থেকে ১০ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে।

এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ চল্লিশ বছর পর জাতিসংঘ সদর দপ্তরে একই সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধান ও সভাপতির উপস্থিতি দেখা যাবে। বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে একটি বিরল ঘটনা। এ কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরসূচি চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন।

প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তিনি। তাই এবারের সফরকে স্মরণীয় করতে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অসংখ্য নেতাকর্মীর নিউইয়র্কে সমবেত হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন। তবে এখনো এ বিষয়ে শিডিউল চূড়ান্ত হয়নি এবং সফরসূচি নির্ধারণের কাজ চলমান রয়েছে।

২৪ সেপ্টেম্বর ঐতিহাসিক ভাষণ

কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বহর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাব্য সূচি নির্ধারিত আছে। অধিবেশনে যোগদানের পাশাপাশি তিনি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। পরে ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সদর দপ্তরের মূল মিলনায়তনে বিশ্বনেতাদের উদ্দেশে তার বহুল প্রতীক্ষিত ভাষণ দেবেন তিনি।

এর আগে মালয়েশিয়া ও চীন সফর

উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দ্বিপক্ষীয় সফরে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি ও করিডোর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে এমওইউ ও চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর আরও কয়েকটি দেশ প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালেও জাতিসংঘ অধিবেশনের আগে অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না তিনি, বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপডেট সময় : ০১:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬