ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বেতন কাঠামো ও জ্বালানির দাম মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াচ্ছে: বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাম্প্রতিক অগ্রগতি থাকলেও নতুন করে ব্যয় বৃদ্ধির চাপ তৈরি হওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন জাতীয় বেতন কাঠামোর সম্ভাব্য বাস্তবায়ন এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে মূল্যস্ফীতির জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের জন্য প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি বিবৃতি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত জানায়। এটি কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ত্রৈমাসিক ভিত্তির মুদ্রানীতি ঘোষণা; এর আগে ছয় মাস মেয়াদে মুদ্রানীতি ঘোষণা করা হতো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগস্টে দেশের সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতাকে এখনো টেকসই মূল্যস্থিতির পর্যায়ে পৌঁছানোর জন্য যথেষ্ট মনে করছে না কেন্দ্রীয় ব্যাংক।

মুদ্রানীতি বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি জ্বালানি তেলের নিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জাতীয় বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন মূল্যস্ফীতি ও সরকারের রাজস্ব খাতে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।

আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশে ছিল। ফলে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব আগামী দিনে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণা করেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। তিনি জানান, নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখার পাশাপাশি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির সুদহার ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির সুদহার ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির ১৪তম সভায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় জ্বালানি তেলের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মূল্য, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত এবং নতুন জাতীয় বেতন কাঠামোর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের মতো বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জ্বালানি মূল্যবৃদ্ধি ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ অবস্থায় দ্রুত মুদ্রানীতি শিথিল করলে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে এবং মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রার মধ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড ও মূল্যস্ফীতির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে মুদ্রানীতি কমিটি।

আপডেট সময় : ১১:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬