ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে তথ্য গোপন ও অবহেলার অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ

সুনামগঞ্জে সরকারের উন্নয়ন কাজ প্রচারে জেলা প্রশাসকের অবহেলার অভিযোগ উঠেছে। ফলে সরকারের নানা অর্জন জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। সম্প্রতি জেলা তথ্য অফিসের এক মতবিনিময় সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকেরা।

শনিবার সকাল ১০টায় জেলা সমাজসেবা কার্যালয়ের সেমিনার হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সরকারের ১৮০ দিনের অর্জন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারটির আয়োজন করে জেলা তথ্য অফিস।

সাংবাদিকদের তথ্য প্রদানে জেলা প্রশাসকের অনিহা

কর্মসূচিতে সাংবাদিকেরা জানান, বর্তমান সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদের সঙ্গে তথ্য আদান-প্রদানে চরম অনিহা দেখাচ্ছেন। সরকারের উন্নয়নমূলক কাজ প্রচারের ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।

সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী, জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে কথা বলেন না। ফলে উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের সুযোগ দিন দিন কমে যাচ্ছে। এছাড়া সরকারি নম্বরে ফোন করলেও বর্তমান সুনামগঞ্জ জেলা প্রশাসক তা রিসিভ করেন না।

বালুমহাল ও অন্যান্য অনিয়মের অভিযোগ

সাংবাদিকেরা আরও জানান, জেলা প্রশাসকের চোখের সামনেই অবৈধভাবে বালু উত্তোলন চলছে। তবে এসব বিষয় নিয়ে কথা বলতে তিনি রাজি হন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর কোনো ইতিবাচক ভূমিকা দেখা যাচ্ছে না।

এর ফলে সরকারের দৃশ্যমান অর্জনগুলো সাধারণ মানুষের কাছে ধামাচাপা পড়ে যাচ্ছে। ফলে বর্তমান সুনামগঞ্জ জেলা প্রশাসক নিজের অদক্ষতার পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকেরা। এসব কারণে তাঁকে দ্রুত জেলা থেকে বদলির দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

তথ্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতি

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।

এছাড়া সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহসিন এবং তথ্য অফিসার মোঃ আকিকুর রেজা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।

সেমিনারে মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ সাংবাদিকেরা অংশ নেন। তাঁদের মধ্যে দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় এবং প্রেস ক্লাবের সভাপতি শেরগুল আহমদ উপস্থিত ছিলেন।

পাশাপাশি দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংকজ কান্তি দে এবং সহ-সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সেমিনারে বিভিন্ন জাতীয় টিভি চ্যানেল ও পত্রিকার স্থানীয় প্রতিনিধিরাও জেলা প্রশাসকের নানা অনিয়ম তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটের মোংলায় ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সুনামগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে তথ্য গোপন ও অবহেলার অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ

আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬