ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণচুক্তি বাতিল: অর্থমন্ত্রী

ফটোকার্ড ডাউনলোড

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর কোনো শর্ত বাংলাদেশ মানবে না এবং সংস্থাটির সঙ্গে থাকা ঋণচুক্তি সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিসিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণচুক্তি বাতিল করে সরকার নিজ পায়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন থেকে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও দাবি করেন, কোনো দাতা সংস্থার সহায়তা ছাড়াই ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার নিজস্ব পরিকল্পনা ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। আইএমএফসহ দাতা সংস্থার ঋণ ও শর্তের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে আরও শক্তিশালী অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

আপডেট সময় : ১০:৪৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬