ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে নিয়মিত অভিযানে ছিল। এ সময় খবর আসে যে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে উপস্থিতি টের পেয়ে দলের অন্য ৩-৪ জন পালিয়ে যায়। পরে গ্রেপ্তারদের কাছে তল্লাশি চালিয়ে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

সোনারগাঁয় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬