ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একতা সমবায় সুপার মার্কেটের ১০১ সদস্যের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘একতা সমবায় সুপার মার্কেট’-এর ১০১ জন সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন।
৫ অক্টোবর সোমবার সকালে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তারা বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থ রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেন।

সভাপতির বক্তব্যে মাজহারুল ইসলাম হিরন বলেন, “কোনো দোকানদারের ওপর জোর-জুলুম ও অন্যায় বরদাশত করা হবে না। কোনো ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না এবং বিনা কারণে কারো কাছ থেকে জরিমানা আদায় করা হবে না।” তিনি আরও জানান, মার্কেটে পূর্বে প্রচলিত জরিপানার কঠোর নিয়ম আর বহাল থাকবে না। প্রতিটি ব্যবসায়ী ও দোকান মালিক পূর্ণ স্বাধীনতা নিয়ে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবেন।
সভায় উপস্থিত ১০১ জন সদস্য একাত্মতা প্রকাশ করে বলেন, মার্কেট ও ব্যবসার পরিবেশ সুন্দর ও উন্নত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মার্কেটটি সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন একতা সমবায় সুপার মার্কেটের মালিক পক্ষ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হিরালাল বাবু,বিশিষ্ট ব্যবসায়ী মালিক পক্ষ মো এছাক,বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, দোকানের মালিক সদস্য আফসানা আক্তার,বিশিষ্ট ব্যবসায়ী নবীর হোসেন,মো.হাসান সহ অত্র মার্কেটের অন্যান্য ১০১ সদস্য বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে লাভ নেই: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

একতা সমবায় সুপার মার্কেটের ১০১ সদস্যের মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬