ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: ঘাতক সিএনজিচালক সুমন গ্রেপ্তার

ফটোকার্ড ডাউনলোড

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘটনাস্থলের পাশের একটি মসজিদের পুকুরে গোসল করেন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া। পরে ভাড়ায় চালিত আরেকটি অটোরিকশায় করে বাখরাবাদে গিয়ে তাজমিনের আইফোন লুকিয়ে রেখে চট্টগ্রামে পালিয়ে যান।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এসব তথ্য জানান।পঙ্কজ বড়ুয়া জানান, ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা কাউন্টারে নামে তাজমিন। পরে নগরের রেসকোর্স এলাকায় নিজের ভাড়া বাসায় যাওয়ার জন্য সুমনের অটোরিকশা ভাড়া করে সে। ভাড়া ঠিক হয় ৩০০ টাকা।

পথে অটোরিকশাচালককে দিয়ে কলা ও রুটি কিনিয়ে নেয় তাজমিন।তিনি বলেন, তাজমিনকে দ্রুত বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সুমন উল্টো চাঁদপুর সড়কের দিকে চলে যান। পরে লাকসামের বিজরা বাজার হয়ে আবার লালমাই উপজেলার জগৎপুর এলাকায় ফিরে আসেন। এতে প্রায় দুই ঘণ্টা পার হয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জগৎপুর এলাকায় পৌঁছে অটোরিকশা বন্ধ করে দেন সুমন। জায়গাটি রেসকোর্স নয় বুঝতে পেরে তাজমিন ভীত হয়ে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় সুমন তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে সঙ্গে থাকা গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেন। ধস্তাধস্তির পর তাজমিন দুর্বল হয়ে পড়লে তাকে ধানক্ষেতে নিয়ে যান সুমন।
সেখানে উপুড় করে ফেলে পা দিয়ে মাথা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেন বলে জানিয়েছে পুলিশ।তিনি বলেন, এরপর তাজমিনের হ্যান্ডব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে দেন সুমন। ঘটনাস্থলে নিজের অটোরিকশাটি রেখে কাছিকাটা মসজিদের সামনে যান তিনি। সেখানে পুকুরে গোসল করে ভাড়ায় চালিত আরেকটি অটোরিকশায় বাখরাবাদে যান। ওই এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে পরে চট্টগ্রামে চলে যান।পরে শুক্রবার অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও দেখানো মতে বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে তাজমিনের আইফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধানগাছ এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পাশে পড়ে ছিল একটি পরিত্যক্ত অটোরিকশা।

এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে ওই দিন লালমাই থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আপডেট সময় : ০১:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬