ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবর আজমের নতুন মাইলফলক

ফটোকার্ড ডাউনলোড

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলকে পৌঁছেছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। রোববার আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রান করার মধ্য দিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি।

এর মধ্য দিয়ে পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান ও জাভেদ মিয়াদাদ এই কীর্তি গড়েন।

গতকালের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩০৫ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সালমান আগা সর্বোচ্চ ১০৭ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ইশান মালিঙ্কা সর্বোচ্চ চার উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেনে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাদের পক্ষে রত্নানায়েকে সর্বোচ্চ ৭৯ রান করেন। পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি সর্বোচ্চ ৩ উইকেট নেন।

জনপ্রিয় সংবাদ

বাবর আজমের নতুন মাইলফলক

আপডেট সময় : ০২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬