ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ সাবেক আর্সেনাল তারকা

ফটোকার্ড ডাউনলোড

এভারটনের বিপক্ষে আর্সেনালের জয়ের পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের প্রশংসায় পঞ্চমুখ সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ‘ক্লাবের কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগে তার সঙ্গে জুটি গড়া ডিফেন্ডারকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ফুটবলার।

এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে থাকা দলটির সমান ২১ পয়েন্টে পৌঁছেছে মিকেল আর্তেতার দল। এটি লিগে আর্সেনালের টানা তৃতীয় জয়।

ম্যাচের পর বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে গ্যাব্রিয়েলের প্রশংসা করেন কিওন। তিনি বলেন, ‘আর্সেনালে এটি তার ষষ্ঠ মৌসুম। এই খেলোয়াড় যেন এক যন্ত্র। খুব কমই দেখা যায় কোনো স্ট্রাইকার তাকে কাবু করতে পারে। সে অনেক পরিণত হয়েছে এবং রক্ষণভাগের নেতা হয়ে উঠেছে। সে রক্ষণ সামলাতে ভালোবাসে, আর সমর্থকেরাও তাকে দারুণ পছন্দ করেন। সে এখন এই ক্লাবের কিংবদন্তি।’

গ্যাব্রিয়েলের সঙ্গে রক্ষণভাগে জুটি গড়া এজরি কনসারও প্রশংসা করেছেন কিওন। অ্যাস্টন ভিলা থেকে ৫ কোটি ৫০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়া এই ডিফেন্ডার দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন বলে মনে করেন তিনি।

কিওনের ভাষায়, কনসা দলে যোগ দেওয়ার পর থেকেই দারুণ খেলছেন। উইলিয়াম সালিবার মতো ভালো সেন্টার-ব্যাক থাকা সত্ত্বেও তিনি সহজেই রক্ষণভাগে নিজের জায়গা করে নিয়েছেন।

গ্যাব্রিয়েল-কনসা জুটির প্রশংসা করে কিওন বলেন, ‘প্রিমিয়ার লিগে এই মুহূর্তে তাদের চেয়ে ভালো জুটি আমার চোখে পড়ছে না।’

এভারটনের বিপক্ষে জয় দিয়ে শিরোপার দৌড়ে গতি পাওয়া আর্সেনাল এবার মনোযোগ দেবে ইএফএল কাপের দিকে। মঙ্গলবার চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ লিগ টুতে খেলা ফ্লিটউড টাউন।

জনপ্রিয় সংবাদ

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ সাবেক আর্সেনাল তারকা

আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬