ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

ফটোকার্ড ডাউনলোড

রাশিয়ার জাতীয় ও ক্লাব ফুটবল দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। ২০১৪ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের মতে, ফুটবল মানুষের মধ্যে শান্তি, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই ফুটবলের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি পরিহার করে সব দেশের সঙ্গে সমান আচরণ করা উচিত ফিফার।

ইস্তাম্বুল বাসাকশেহির ও জেনিত সেন্ট পিটার্সবার্গের সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন ওজিল। ম্যাচটিতে বাসাকশেহির ৩-২ গোলে জয় পাওয়ার পর রাশিয়ার ফুটবলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এ সময় ফিফার কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাবেক এই মিডফিল্ডার।

ওজিলের বক্তব্য, ফুটবল বরাবরই মানুষকে কাছাকাছি এনেছে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতিগত পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাসের পার্থক্য ভুলে মানুষকে একসূত্রে বাঁধার শক্তি রয়েছে এই খেলার। তবে তার অভিযোগ, ইসরাইলের ফুটবল দলগুলোর ওপর নিষেধাজ্ঞা না থাকলেও রাশিয়ার দলগুলোকে নিষিদ্ধ রাখা হয়েছে।

ফিফার উদ্দেশে ওজিল বলেন, ফুটবলে দ্বৈতনীতি বন্ধ করতে হবে এবং সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করতে হবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির জাতীয় ও ক্লাব দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। এর ফলে সংস্থা দুটির আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয় রাশিয়ার দলগুলো। এবার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুললেন ওজিল।

তবে যে দুই ক্লাবের প্রীতি ম্যাচে ওজিল উপস্থিত ছিলেন, তাদের রাজনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা রয়েছে। রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতার কথা প্রচলিত রয়েছে। অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থনপুষ্ট ক্লাব হিসেবে পরিচিত বাসাকশেহির। এরদোয়ানের সঙ্গে ওজিলের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানা যায়। এমনকি ওজিলের সন্তানদের প্রেসিডেন্টকে ‘দাদু’ বলে সম্বোধন করার অনুমতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফুটবলের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন ওজিল। গত বছর তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির সদস্যরা তাকে দলটির নির্বাহী বোর্ডে নির্বাচিত করেন। ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ বা ‘ন্যায়বিচার ও উন্নয়ন পার্টি’ নামে পরিচিত দলটি প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বাধীন রক্ষণশীল ও ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

আপডেট সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬