ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

ফটোকার্ড ডাউনলোড

অনলাইন ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনার আগে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হবে। দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার এই দ্বিপক্ষীয় বৈঠক শেষে একটি মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে, যেখানে উভয় নেতা বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, শীর্ষ এই বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।কূটনীতি শিখুন

কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চার দিনের এই সফরে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করা এবং জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধির বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল রূপান্তর ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রতিনিধিরা। এছাড়া কৃষি, মৎস্য, বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়ন সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

সফরের অংশ হিসেবে এর আগে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে একটি নৈশভোজে অংশ নেন তারেক রহমান। ওই অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও নিপ্পন ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৈশভোজে বাংলাদেশে একটি সংক্রামক ব্যাধি প্রতিরোধী ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে সহযোগিতার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।

জনপ্রিয় সংবাদ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

আপডেট সময় : ১০:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬