ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিকবার সেরা তিনে থেকেও ব্যালন ডি’অর পাননি যারা

ফটোকার্ড ডাউনলোড

ব্যালন ডি’অর ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের অন্যতম বড় স্বীকৃতি। অনেক কিংবদন্তি ফুটবলার এই পুরস্কার জিতলেও, দারুণ পারফরম্যান্সের পরও কয়েকজনকে বারবার সন্তুষ্ট থাকতে হয়েছে দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়ে।

ব্যালন ডি’অরের মঞ্চে সবচেয়ে বেশিবার উঠেও পুরস্কার জিততে পারেননি এমন খেলোয়াড়দের তালিকায় আছেন স্পেনের জাভি হার্নান্দেজ ও জার্মানির বের্ন্ড শুস্টার। দুজনই তিনবার করে সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু একবারও জেতা হয়নি পুরস্কারটি।

জাভি ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার তৃতীয় হয়েছিলেন। শুস্টার দ্বিতীয় হয়েছিলেন ১৯৮০ সালে, এরপর ১৯৮১ ও ১৯৮৫ সালে হয়েছিলেন তৃতীয়।

এই তালিকায় আরও উল্লেখযোগ্য নাম পাওলো মালদিনি, থিয়েরি অঁরি, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার ও আঁতোয়ান গ্রিজমান। অসাধারণ ক্যারিয়ার গড়েও তাদের কারও হাতে ওঠেনি ব্যালন ডি’অর।

জনপ্রিয় সংবাদ

একাধিকবার সেরা তিনে থেকেও ব্যালন ডি’অর পাননি যারা

আপডেট সময় : ০৬:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬