ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বস্তিতে আগুন, পুড়েছে শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক,

ফাইল ছবি
রাজধানী মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়ি বস্তিতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই আগুনে বস্তিটির শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টা ২৫ মিনিটের দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ভোর ৫টা ২৩ মি​নিটের দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশের এই বস্তিটির আগুনের কিভাবে সূত্রপাত ঘটে তা এখনো জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন গাজায় শিশুদের লক্ষ্য করে ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছে ইসরায়েল

মোহাম্মদপুরে বস্তিতে আগুন, পুড়েছে শতাধিক ঘর

আপডেট সময় : ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭