ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার দাবি শতভাগ সত্যি : ওয়ার্নার

ফটোকার্ড ডাউনলোড

২০১৮ সালের কেপটাউন টেস্টে বিশ্বজুড়ে ক্রিকেট অঙ্গনকে নাড়িয়ে দেওয়া বল টেম্পারিং বা ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির ঘটনা নিয়ে সম্প্রতি বিস্ফোরক তথ্য দিয়েছেন উসমান খাজা। তার দাবি ওই ঘটনায় কেবল অভিযুক্ত তিন খেলোয়াড় নয়, পুরো অস্ট্রেলিয়া দল জড়িত।

এবার তাকে সমর্থন দিলেন ডেভিড ওয়ার্নার। সতীর্থ উসমান খাজার আসন্ন আত্মজীবনী ‘সবর’-এ উঠে আসা চাঞ্চল্যকর দাবিগুলোকে ‘শতভাগ নির্ভুল’ আখ্যা দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন তদন্ত প্রক্রিয়াকে সরাসরি ‘ত্রুটিপূর্ণ, সাজানো ও তড়িঘড়ি করা নাটক’ বলে অভিহিত করেছেন এই অজি ওপেনার।উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের ঠিক আগের দিন নেপাল প্রিমিয়ার লিগে খেলার ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই তোলপাড় ফেলা বক্তব্য দেন ওয়ার্নার। খাজার বইয়ে প্রকাশিত তথ্যগুলোকে ‘শতভাগ নির্ভুল’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, ক্রিকেট বিশ্ব এতদিন যা জানতে চেয়েছিল, খাজা কেবল সেই সত্যটাই সামনে নিয়ে এসেছেন।

উসমান খাজা তার আত্মজীবনীতে দাবি করেছেন, কেপটাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথ (বর্তমানে গকেবেরহা) টেস্টেই অস্ট্রেলিয়া বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করেছিল। এই চক্রান্তের বিষয়টি কেবল শাস্তি পাওয়া তিনজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দলের ভেতরের অনেকেই তা জানতেন। খাজা নিজেও পুরো দলকে যৌথভাবে এই দায় নিতে বারবার আহ্বান জানিয়েছিলেন। এমনকি ঘটনা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্তে তাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি।

২০১৮ সালে নিউল্যান্ডস টেস্টের পর এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। একই সঙ্গে ওয়ার্নারের ওপর আজীবন অধিনায়কের নিষেধাজ্ঞাও চাপানো হয়েছিল, যা পরে ২০২৪ সালে তুলে নেওয়া হয়। দীর্ঘ আট বছর নীরব থাকার পর নীরবতা ভেঙে ওয়ার্নার বলেন, ‘এই বিষয়ে মুখ না খুলে আট বছর কাটিয়েছি। উজি (উসমান খাজা), আমি তোমাকে আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা লিখেছ তা শতভাগ সত্যি।

সত্য এখন সবার সামনে। তদন্তের পুরো প্রক্রিয়াটিই ছিল তড়িঘড়ি করা ও চরম ত্রুটিপূর্ণ। ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে থেকেও খাজাকে কোনো সাক্ষাৎকার বা জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়নি। এটি কীভাবে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে পারে, তা আমার বোধগম্য নয়।’ওয়ার্নার আরো যোগ করেন, ‘আমরা কাউকে আঙুল উঁচিয়ে দেখাতে বা পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তুলতে আসিনি। মূল বিষয় হলো জবাবদিহিতা ও স্বচ্ছতা, যেন সত্য সঠিকভাবে পরীক্ষা করা হয়। এখন হয়তো সময় এসেছে ব্যক্তি খাজা বা আমাদের আক্রমণ না করে, যারা এই তদন্তের দায়িত্বে ছিলেন তাদের কাছে জবাবদিহিতা চাওয়ার।’

সন্তানদের সত্যের গুরুত্ব বোঝাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া ওয়ার্নার বলেন, ‘আমার সন্তানদের ২০১৮ সালের সেই ছবিগুলো সম্পর্কে বোঝাতে কয়েক দিন সময় লেগেছে। ওদের একটা কথাই বলেছি—সবসময় সত্য বলবে, কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ পাবেই। উজি সত্যটা তুলে ধরেছে। আমার পরিবার, স্টিভেন এবং ক্যামেরনের জন্য সময়টা কঠিন ছিল, তবে এই সত্যটা সামনে আসা খুব দরকার ছিল।’

এদিকে সপ্তাহের শেষভাগে দেওয়া এক বিবৃতিতে ২০১৮ সালের সেই তদন্ত প্রক্রিয়ার ওপর নিজেদের আস্থা পুনর্ব্যক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দাবি, দীর্ঘ আট বছরে বিভিন্ন মাধ্যমে পাওয়া সব তথ্য ও অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে এবং তাদের পরিচালিত ‘ইন্টেগ্রিটি প্রসেস’ বা তদন্ত প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফলে সিএ সম্পূর্ণ সন্তুষ্ট।

উল্লেখ্য, ২০১৮ সালের তদন্তে যুক্ত সিএর তৎকালীন কোনো উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তা বর্তমানে আর নিজেদের দায়িত্বে নেই। তবে মিশেল স্টার্ক ও মিচেল মার্শদের মতো তৎকালীন দলের সক্রিয় সদস্যরা এখনো খেলে যাচ্ছেন। দ্রুতই তারা পৃথক সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।

আপডেট সময় : ১০:৫১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬