ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার দাবির পর মুখ খুললেন স্টার্ক

ফটোকার্ড ডাউনলোড

উসমান খাজার আত্মজীবনীমূলক নতুন বই প্রকাশের সুবাদে ক্রিকেটের বিশ্বমঞ্চে আবারও আলোড়ন তুলেছে ২০১৮ সালের সেই কুখ্যাত ‘স্যান্ডপেপার গেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি। তৎকালীন তদন্তে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেলেও খাজার সাম্প্রতিক বই ‘সবর’-এ দাবি করা হয়েছে যে, কেবল ওই তিনজন নন, বরং পুরো দলই এই বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানত।

এর আগে ২০২১ সালেও ক্যামেরন ব্যানক্রফট ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে, বোলারদের এই বিষয়ে না জানার কোনো কারণ নেই। যদিও সে সময় প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন—এই চার বোলার যৌথ বিবৃতিতে কঠোর ভাষায় দাবি করেছিলেন যে, ঘটনার বিষয়ে তাদের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না।

দীর্ঘ আট বছর পর উসমান খাজার এই আত্মজীবনী প্রকাশের মাধ্যমে বিষয়টি নতুন করে প্রকাশ্যে আসার পর টেস্ট ওপেনার নিক ম্যাডিনসন এটিকে স্রেফ ‘বই বিক্রির কৌশল’ বলে মন্তব্য করেছেন। অপরদিকে, ডেভিড ওয়ার্নার খাজার সমস্ত দাবিকে ‘শতভাগ সত্যি’ বলে সিলমোহর দিয়েছেন।

এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার মুখ খুললেন কেপটাউনের সেই ঐতিহাসিক টেস্টের একাদশে থাকা তারকা পেসার মিচেল স্টার্ক।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্টার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, স্যান্ডপেপার গেট নিয়ে ২০২১ সালে তারা যে যৌথ বিবৃতি দিয়েছিলেন, আজও সেই অবস্থান থেকে এক চুলও নড়েননি তিনি। স্টার্ক বলেন, ‘সত্যি বলতে আমি এসব নিয়ে খুব বেশি মনোযোগ দিচ্ছি না। আট বছর আগের এই ঘটনা নিয়ে অনেকের নানা মত থাকতে পারে।

তবে সেসময় এবং পরবর্তীতে আমাদের অবস্থান স্পষ্ট ছিল। আমি সবার হয়ে কথা বলব না, তবে নিজের কথা বলতে পারি—আমার অবস্থান বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, আজো সেটাই বলছি।’খাজার বইয়ে এক দাবিতে বলা হয়, কেপটাউন টেস্টের আগের ম্যাচ অর্থাৎ পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতি করা হয়েছিল। এই বিষয়ে স্টার্ক বলেন, ‘পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল, এটি আমি এই প্রথম জানলাম।

আমাদের আগের বিবৃতিতে যা বলা হয়েছিল, মাঠে আদতে কী ঘটেছিল তা আমাদের জানা ছিল না। এই বিষয়ে আমার আর নতুন কিছু বলার নেই।’এদিকে সাবেক এই খেলোয়াড় ও সতীর্থদের পাল্টাপাল্টি মন্তব্যের মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, আট বছর আগের পুরনো এই ঘটনা নিয়ে তারা নতুন করে আর কোনো তদন্ত করবে না। সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, অতীতে ফিরে গিয়ে কাটাছেঁড়া করে এখন আর বিন্দুমাত্র লাভ নেই, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েই তারা এগিয়ে যেতে চান।

আপডেট সময় : ০৩:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬