ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

ফটোকার্ড ডাউনলোড

ইরানের হুমকি চিরতরে দূর করার ওপর জোর দিয়েছেন ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা এই বিপদ একবারেই নির্মূল করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন নেতানিয়াহু। এ সময় তিনি দেশে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। নেতানিয়াহুর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু অভিযোগ করেন, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানের শাসকগোষ্ঠী আবারও দেশটির পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কাজ ফের শুরু করার সুযোগ পেলেই তেহরান এ উদ্যোগ নেবে বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, ‘এ বিষয়টি পরিষ্কার হওয়া উচিত, যে হত্যাকারী শাসকগোষ্ঠী নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করতে দ্বিধা করেনি, তারা আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না।’

তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি। এই হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আপডেট সময় : ১১:২২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬