ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য পেল স্পেসএক্স

ফটোকার্ড ডাউনলোড

মহাকাশ গবেষণার ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্ত তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো কোনো বিশাল রকেট মহাকাশ থেকে সফলভাবে ফিরে এসে উৎক্ষেপণ কেন্দ্রের মেকানিক্যাল বাহুতে খাড়াভাবে ধরা পড়েছে।

রকেটের পুনর্ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে একে এক যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে।এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম ফ্লাইটের সফল উড্ডয়ন ঘটে। মহাশূন্যে কক্ষপথে সফলভাবে ঘুরে আসার পর এটি নির্দিষ্ট স্যাটেলাইট স্থাপন করে এবং পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আবার তার উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে। প্রায় ২০ ঘণ্টারও বেশি সময় মহাকাশে কাটিয়ে ফেরার পর, মেঘের আড়াল থেকে নেমে এসে রকেটটি বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে নিরাপদে আটকা পড়ে।

এই ঐতিহাসিক সাফল্যের জন্য স্পেসএক্স টিমকে অভিনন্দন জানিয়েছেন নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান এবং স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। আইজ্যাকম্যান এই ঘটনাকে ‘প্রায় জাদুর মতো’ বলে অভিহিত করেছেন।

সাধারণত রকেটের ক্ষেত্রে মিশন শেষ হওয়ার পর ওপরের অংশগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়। তবে স্পেসএক্স তাদের স্টারশিপের প্রতিটি অংশই পুনরায় ব্যবহারের জন্য নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই সফল কৌশলটির ফলে ভবিষ্যতে মহাকাশ অভিযানের খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

আপডেট সময় : ১২:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬