ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনসেনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কংগ্রেসের নজরদারিতে

ফটোকার্ড ডাউনলোড

পদত্যাগের পরও এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে নিয়ে বিতর্ক থামেনি। বরং তার সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে এখন নানামাত্রিক আলোচনা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কও এখন তদন্তের আওতায় আসছে। কংগ্রেসের সদস্যরা ইঙ্গিত দিয়েছেন যে, আগামী মাসগুলোতে হুয়াংয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তদারকির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রতিনিধি জেমি রাস্কিন (ডেমোক্র্যাট-মেরিল্যান্ড) ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা যে দুটি অনৈতিক সম্পর্কের বিষয়ে আগ্রহী, তা হলো এনভিডিয়া ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্প ও চীনের মধ্যকার সম্পর্ক।’

উল্লেখ, সন্দেহভাজন এক চীনা গুপ্তচরসহ তিন নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে পদত্যাগ করেন জেনসেন হুয়াং।

তবে এই কেলেঙ্কারির পুরো সময়টা ট্রাম্প হুয়াংকে সমর্থন দিয়ে গেছেন। ফোন করে খোঁজ নিয়েছেন। এমনকি এনভিডিয়া থেকে হুয়াংয়ের পদত্যাগের ঠিক এক দিন আগে ট্রাম্প তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প হুয়াংকে ‘অসাধারণ প্রতিভা’ বলে অভিহিত করেন এবং এনভিডিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য তার প্রশংসা করেন।
ট্রাম্প আরো দাবি করেন যে হুয়াং ‘খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।’ট্রাম্পের সঙ্গে জেনসেনের সম্পর্ক আর দশজন ব্যবসায়ীর মতো নয়। প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর একজন ছিলেন জেনসেন। অন্যান্য প্রযুক্তি নেতাদের মতো হুয়াং ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি ২০২৫ সালের ৩১ জানুয়ারি প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং শিগগিরই তারা একে অপরের মিত্রে পরিণত হন।

জেনসেন ট্রাম্পের সঙ্গে ব্রিটেনে ভ্রমণ করেছেন এবং মে মাসে প্রেসিডেন্টের চীন সফরের সময় এয়ারফোর্স ওয়ানে তার সফরসঙ্গী হয়েছিলেন। হুয়াং ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে ২ কোটি ৫০ লাখ ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের আকৃষ্ট করার লক্ষ্যে পরিচালিত এইচ-১বি ভিসা প্রগ্রাম চালু রাখার পক্ষে লবিং করা ব্যােবসায়িক নেতাদের মধ্যে জেনসেন অন্যতম ছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ঝুঁকি নিয়ে ট্রাম্প প্রশাসন এবং শীর্ষ এআই কম্পানিগুলো যখন ক্রমবর্ধমান নজরদারির মুখে পড়ে, তখন সেপ্টেম্বরে ট্রাম্প জানান যে হুয়াং সেইসব এআই প্রধান নির্বাহীদের মধ্যে একজন, যারা স্বেচ্ছায় একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং ডেটা সেন্টার সম্প্রসারণে সমর্থন দিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২৫ সালে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প তার ব্যক্তিগত ব্রোকারেজ অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন ডলার মূল্যের এনভিডিয়ার শেয়ার কিনেছেন। এ ছাড়া তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র যে ভেঞ্চার ফার্ম ‘১৭৮৯ ক্যাপিটাল’-এর অংশীদার, সেই প্রতিষ্ঠানের অর্থায়নপ্রাপ্ত কম্পানিগুলোর এক-তৃতীয়াংশ এনভিডিয়ার কাছ থেকেও বিনিয়োগ পেয়েছে।

আপডেট সময় : ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬