ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে সতর্কতা জারি

ফটোকার্ড ডাউনলোড

সম্ভাব্য হুমকির বিষয়ে নাগরিক ও বাসিন্দাদের জন্য দুটি পৃথক জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইন। রবিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে এই সতর্কতা দেওয়া হয়।

গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় এই দেশটির পক্ষ থেকে এটিই প্রথম এ ধরনের সতর্কবার্তা।মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি অবস্থিত বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় দেশের নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সবাইকে নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ঠিক কী ধরনের হুমকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সতর্কীকরণ রাডারে হামলা চালানোর বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) দাবির ঠিক দুই দিন পর এই সতর্কতা জারি করা হলো। যদিও মার্কিন সামরিক বাহিনী ইরানের সেই হামলার দাবি নাকচ করে দিয়ে জানিয়েছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তারা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছে।

আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬