পদত্যাগের পরও এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে নিয়ে বিতর্ক থামেনি। বরং তার সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে এখন নানামাত্রিক আলোচনা হচ্ছে।
উল্লেখ, সন্দেহভাজন এক চীনা গুপ্তচরসহ তিন নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে পদত্যাগ করেন জেনসেন হুয়াং।
কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ঝুঁকি নিয়ে ট্রাম্প প্রশাসন এবং শীর্ষ এআই কম্পানিগুলো যখন ক্রমবর্ধমান নজরদারির মুখে পড়ে, তখন সেপ্টেম্বরে ট্রাম্প জানান যে হুয়াং সেইসব এআই প্রধান নির্বাহীদের মধ্যে একজন, যারা স্বেচ্ছায় একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং ডেটা সেন্টার সম্প্রসারণে সমর্থন দিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২৫ সালে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প তার ব্যক্তিগত ব্রোকারেজ অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন ডলার মূল্যের এনভিডিয়ার শেয়ার কিনেছেন। এ ছাড়া তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র যে ভেঞ্চার ফার্ম ‘১৭৮৯ ক্যাপিটাল’-এর অংশীদার, সেই প্রতিষ্ঠানের অর্থায়নপ্রাপ্ত কম্পানিগুলোর এক-তৃতীয়াংশ এনভিডিয়ার কাছ থেকেও বিনিয়োগ পেয়েছে।



























