ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপু থেকে ফেলুদা, আজও স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়

ফটোকার্ড ডাউনলোড

অপুর সরলতা থেকে ফেলুদার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা—দুই ভিন্ন চরিত্রেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কখনো প্রেমিক, কখনো গোয়েন্দা, কখনো সাধারণ জীবনের কোনো চেনা মানুষ—পর্দায় প্রতিটি চরিত্রেই ছিল তার নিজস্ব ছাপ।

আজ ১৫ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণবার্ষিকী। ২০২০ সালের এই দিনে ৮৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দেখতে দেখতে ছয় বছর পেরিয়ে গেলেও অভিনয়ের মধ্য দিয়ে আজও দর্শকের কাছে ফিরে আসেন সৌমিত্র।১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়জগতে পথচলা শুরু। পরে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ১৯৫৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অপুর চরিত্রে অভিনয় করে প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি।
,

এরপর সত্যজিৎ রায়ের সঙ্গে তৈরি হয় এক দীর্ঘ শিল্পী-নির্মাতার জুটি। ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনি সংকেত’, ‘ঘরে বাইরে’সহ নির্মাতার ১৪টি সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র। প্রতিটি চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি। তবে বাঙালি দর্শকের কাছে তার সবচেয়ে জনপ্রিয় পরিচয়গুলোর একটি গোয়েন্দা ফেলুদা। ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ সিনেমায় প্রদোষ চন্দ্র মিত্রের চরিত্রে তার অভিনয় আজও দর্শকের কাছে বিশেষ আকর্ষণ।

শুধু চলচ্চিত্রে নয়, মঞ্চেও ছিল তার সমান দাপট। অভিনয়ের পাশাপাশি কবিতা লিখেছেন, আবৃত্তি করেছেন, নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন। সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় তার বিচরণ তাকে শুধু অভিনেতা নয়, একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে পরিচিতি দিয়েছে।

দীর্ঘ অভিনয়জীবনে পেয়েছেন বহু সম্মাননা। ২০০৪ সালে পদ্মভূষণ এবং ২০১২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়া ফ্রান্সের ‘কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।

৭

২০২০ সালের ১৫ নভেম্বর তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে। কিন্তু অপু কিংবা ফেলুদা—দুই চরিত্রেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে অভিনয় ছাপ রেখে গেছে, তা সময়ের সঙ্গে মুছে যাওয়ার নয়। নতুন প্রজন্মের দর্শকের কাছেও তার সিনেমা, সংলাপ ও অভিনয় আজও সমান আকর্ষণীয়। তাই ছয় বছর পরও তিনি কেবল স্মৃতির মানুষ নন, বাংলা সিনেমার জীবন্ত এক অধ্যায়।

আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬