ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কান্ট্রি মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

ফটোকার্ড ডাউনলোড

বিশ্বজুড়ে জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন স্টারবান। এর মধ্যে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে।

পরিবার ও ব্যান্ডের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে পরিবারের সদস্যরা বলেন, ‘এই কঠিন সময়ে সবার ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তার প্রয়াণে আমরা শোকাহত। তবে বিশ্বাস করি, তিনি এখন যিশুর সান্নিধ্যে রয়েছেন।’১৯৪৩ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্যামডেনে জন্ম রিচার্ড স্টারবানের।

মাত্র ছয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। সংগীত নিয়ে পড়াশোনা শেষে বিভিন্ন গসপেল সংগীত দলের সঙ্গে কাজ করেন। পরে যোগ দেন জে ডি সামনার অ্যান্ড দ্য স্ট্যাম্পস দলে। কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গেও গান গাওয়ার সুযোগ হয়েছিল তার। ১৯৭২ সালের ‘এলভিস অন ট্যুর’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।
একই বছর ‘দ্য ওক রিজ বয়েজ’ ব্যান্ডে যোগ দেন স্টারবান। এরপর পাঁচ দশকেরও বেশি সময় ধরে দলটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যান্ডটির অন্যতম জনপ্রিয় গান ‘এলভিরা’ প্রকাশিত হয় ১৯৮১ সালে। গানটিতে স্টারবানের কণ্ঠ ও পরিবেশনা শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। কান্ট্রি চার্টের শীর্ষে ওঠার পাশাপাশি গানটি পপ চার্টেও পঞ্চম স্থান অর্জন করে। দুই মিলিয়নের বেশি কপি বিক্রি হওয়া গানটি গ্র্যামি পুরস্কারও জেতে।

সংগীতজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালে প্রকাশিত হয় স্টারবানের আত্মজীবনী ‘ফ্রম এলভিস টু এলভিরা: মাই লাইফ অন স্টেজ’। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর প্রয়াণে কান্ট্রি মিউজিকের শ্রোতারা হারালেন পরিচিত এক কণ্ঠ।

আপডেট সময় : ০২:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬