এরপর সত্যজিৎ রায়ের সঙ্গে তৈরি হয় এক দীর্ঘ শিল্পী-নির্মাতার জুটি। ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনি সংকেত’, ‘ঘরে বাইরে’সহ নির্মাতার ১৪টি সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র। প্রতিটি চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি। তবে বাঙালি দর্শকের কাছে তার সবচেয়ে জনপ্রিয় পরিচয়গুলোর একটি গোয়েন্দা ফেলুদা। ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ সিনেমায় প্রদোষ চন্দ্র মিত্রের চরিত্রে তার অভিনয় আজও দর্শকের কাছে বিশেষ আকর্ষণ।
দীর্ঘ অভিনয়জীবনে পেয়েছেন বহু সম্মাননা। ২০০৪ সালে পদ্মভূষণ এবং ২০১২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়া ফ্রান্সের ‘কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।

২০২০ সালের ১৫ নভেম্বর তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে। কিন্তু অপু কিংবা ফেলুদা—দুই চরিত্রেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে অভিনয় ছাপ রেখে গেছে, তা সময়ের সঙ্গে মুছে যাওয়ার নয়। নতুন প্রজন্মের দর্শকের কাছেও তার সিনেমা, সংলাপ ও অভিনয় আজও সমান আকর্ষণীয়। তাই ছয় বছর পরও তিনি কেবল স্মৃতির মানুষ নন, বাংলা সিনেমার জীবন্ত এক অধ্যায়।

























