মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন স্টারবান। এর মধ্যে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে।
পরিবার ও ব্যান্ডের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
একই বছর ‘দ্য ওক রিজ বয়েজ’ ব্যান্ডে যোগ দেন স্টারবান। এরপর পাঁচ দশকেরও বেশি সময় ধরে দলটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যান্ডটির অন্যতম জনপ্রিয় গান ‘এলভিরা’ প্রকাশিত হয় ১৯৮১ সালে। গানটিতে স্টারবানের কণ্ঠ ও পরিবেশনা শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। কান্ট্রি চার্টের শীর্ষে ওঠার পাশাপাশি গানটি পপ চার্টেও পঞ্চম স্থান অর্জন করে। দুই মিলিয়নের বেশি কপি বিক্রি হওয়া গানটি গ্র্যামি পুরস্কারও জেতে।
সংগীতজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালে প্রকাশিত হয় স্টারবানের আত্মজীবনী ‘ফ্রম এলভিস টু এলভিরা: মাই লাইফ অন স্টেজ’। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর প্রয়াণে কান্ট্রি মিউজিকের শ্রোতারা হারালেন পরিচিত এক কণ্ঠ।