ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে বড় রদবদল, নতুন দায়িত্বে সাত মেজর জেনারেল

ফটোকার্ড ডাউনলোড

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। এ পরিবর্তনের অংশ হিসেবে সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) এ রদবদলের মাধ্যমে সেনাবাহিনীর চারটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) শীর্ষ পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বিপসটের কমান্ড্যান্ট করা হয়েছে। অন্যদিকে, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বিআইআইএসএসের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) মেজর জেনারেল মসাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল হাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পর মেজর জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং মেজর জেনারেল মোজাম্মেল হোসাইনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আর সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত মেজর জেনারেল রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

সেনাবাহিনীতে বড় রদবদল, নতুন দায়িত্বে সাত মেজর জেনারেল

আপডেট সময় : ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬