ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৮২ কোটি টাকা ব্যয়ে টিকা ও কম্বল কিনবে সরকার

ফটোকার্ড ডাউনলোড

নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ছয় মাসের পাঁচ ধরনের টিকা এবং শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের জন্য কম্বল কিনতে ৫৮২ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ২৬৮ টাকা ব্যয় করবে সরকার। যার মধ্যে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) টিকা কিনতে ব্যয় হবে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে কম্বল কিনতে ব্যয় হবে ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকা।

২০২৬-২৭ অর্থবছরের জন্য নেওয়া এ দুটি ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজন। এ জন্য ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুতের অতিরিক্ত ছয় মাসের পাঁচ ধরনের টিকা জরুরিভিত্তিতে কেনা হবে।

প্রস্তাব অনুযায়ী, বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি পাঁচ ধরনের টিকা কেনা হবে। এর মধ্যে বিসিজি টিকার পরিমাণ ৭ লাখ ৮০ হাজার ভায়াল, এমআর ১১ লাখ ৯০ হাজার ভায়াল, বিওপিভি ৭ লাখ ৫০ হাজার ভায়াল, পেন্টাভ্যালেন্ট ৬১ লাখ ২০ হাজার ভায়াল এবং পিসিভি ১৫ লাখ ৯০ হাজার ভায়াল। এসব টিকা কিনতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। অর্থায়ন করা হবে সরকারি তহবিল থেকে। স্বাস্থ্য অধিদপ্তর এ ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে আরও বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সরবরাহ করতে তুলনামূলক বেশি সময় লাগে। পাশাপাশি খোলাবাজারে প্রয়োজনীয় সংখ্যক টিকা পাওয়া যায় না এবং ভ্যাকসিনের গুণগত মান বজায় রাখাও কঠিন। এ পরিস্থিতিতে ইপিআই কর্মসূচি অব্যাহত রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।

অন্যদিকে শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব কম্বল কেনা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষের জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রতিবছর সরকার কম্বল কিনে বিতরণ করে। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত হয়েছে। অবশিষ্ট ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার জন্য নতুন প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কম্বল কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। এতে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের মধ্যে যথাসময়ে কম্বল বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এক্ষেত্রে সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালা-২০২৫ (পিপিআর-২০২৫) অনুসরণ করে নির্ধারিত ব্যয়সীমার মধ্যে ক্রয় কার্যক্রম সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে এসব অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে সময়মতো কম্বল বিতরণ জরুরি।

আপডেট সময় : ০৪:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬