ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে আসেননি স্বজনেরা

ফটোকার্ড ডাউনলোড

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় অভিযুক্ত সওদাগর মেহেদী হাসানকে (৩১) গণপিটুনিতে হত্যার পর তার মরদেহ নিতে হাসপাতালে আসেননি পরিবারের কোনো সদস্য।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল মরদেহটি। পরে সেটি ফ্রিজিং করে রাখা হয়।

মেহেদী হাসান নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন সুরুজ জামান (৩৫)। তিনি মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন মেহেদী হাসান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, সুরুজ জামান হত্যার পর গভীর রাতে এলাকার লোকজন মেহেদীকে পিটুনি দেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার ভোর থেকেই হাসপাতালের মর্গে রাখা হয় মেহেদীর মরদেহ। একই দিন বাদ জোহর সুরুজ জামানের মরদেহ দাফন করা হয়। তবে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য হাসপাতালে আসেননি।

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর লাশ নিতে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছি। লাশ নিতে না এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আমরাই লাশ দিয়ে আসব।

তিনি আরও বলেন, দুটি হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬