ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বামী আটক

ফটোকার্ড ডাউনলোড

চুয়াডাঙ্গা শহরতলি দৌলতদিয়াড় কুরিয়াপাড়া এলাকায় স্ত্রী সাবরিনা আক্তার বর্ষাকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী তাহমিদ আহসান রাকিনের (৩৩) বিরুদ্ধে। এ ঘটনায় বর্ষার মাথা, গলা, শ্বাসনালি, দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আশঙ্কাজনক অবস্থায় বর্ষাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে দৌলতদিয়াড় কুরিয়াপাড়ায় বর্ষার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর্ষার মামা মো. আবু তাহের বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে রাকিন ধারালো অস্ত্র দিয়ে বর্ষার ওপর হামলা করেন।

এজাহারে বলা হয়েছে, ঘরের দরজার ছিটকিনি আটকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে বর্ষার মাথায় একাধিক কোপ দেন তিনি। এরপর বাম কানের নিচে, গলার বাম পাশে, শ্বাসনালি, দুই হাতের কবজির ওপর এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলে উপর্যুপরি আঘাত করেন। এতে বর্ষা রক্তাক্ত ও গুরুতর জখম হন। তার শ্বাসনালিও কেটে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বর্ষা ও তার মা নিলুফা ইয়াসমিনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে বর্ষাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত বর্ষার মা নিলুফা ইয়াসমিন বলেন, তার মেয়ে ও মাগুরা জেলার বাসিন্দা তাহমিদ হাসান রাকিনের পরিচয়ের সূত্রে এক বছর আগে বিয়ে হয়। বর্তমানে তারা ঢাকার শ্যামলীতে একটি ভাড়া বাসায় থাকতেন। রাকিন আগে যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। বিয়ের পর থেকেই গত এক বছর ধরে তিনি মেয়েকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করেন নিলুফা।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর রাকিন ঢাকার উত্তরা ও মোহাম্মদপুরের বিভিন্ন ফ্ল্যাটে নিয়ে মেয়েকে মারধর করেছেন। একপর্যায়ে মোহাম্মদপুর থানায় অভিযোগ করার পর মেয়েকে উদ্ধার করা হয়েছিল। তার দাবি, রাকিন মেয়েকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর জন্য চাপ দিতেন। এতে রাজি না হওয়ায় প্রায়ই মারধর করতেন। কিছুদিন আগেও মেয়ের কাছে ১০ লাখ টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

সোমবার সকালে রাকিন গোপনে তার পিছু নিয়ে দৌলতদিয়াড় বাড়িতে প্রবেশ করেন বলে জানান নিলুফা। পরে বর্ষা বাড়িতে এলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিন দা দিয়ে মেয়েকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন বলে তার অভিযোগ।

এজাহারে বর্ষার মামা মো. আবু তাহের উল্লেখ করেন, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে পারিবারিকভাবে বর্ষা ও রাকিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাকিন বিভিন্ন সময় বর্ষাকে মারধর করতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২০২৬ সালের ১২ নভেম্বর বর্ষা ঢাকা থেকে দৌলতদিয়াড় তার বাবার বাড়িতে চলে আসেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, আহত নারীর মাথা ও মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে বর্ষা নামের এক নারীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রাকিনকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

আপডেট সময় : ০২:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬