ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় যৌথ টহল শুরু

ফটোকার্ড ডাউনলোড

নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের পর থেকে বাড়তি নিরাপত্তা গ্রহণ করেছে খুলনার আইনশৃঙ্খলা বাহিনী। নজরদারি বাড়ানো হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে খুলনা নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর রুপসা ঘাট, রুপসা নতুন বাজার এলাকা, দাদা ম্যাচ ফ্যাক্টরি, রুপসা ট্রাফিক মোড়ের আশপাশ এলাকাসহ খালিশপুর ও দৌলতপুর থানা এলাকায় খুলনা জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক কারণে নগর ভবনে পেট্রোল বোম নিক্ষেপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় কেসিসির পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

নগর ভবনের সামনের সিড়িতে পেট্রোল বোমা হামলার স্থান পরিদর্শন শেষে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগর ভবনে রোববার গভীর রাতে একটি পেট্রোল বোমা ছুড়ে মারা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন জনগণের সেবামূলক প্রতিষ্ঠান। এটি কারও প্রতিপক্ষ না। কেসিসি ডেঙ্গুর জন্য ব্যাপক কাজ করেছে। হামের জন্য কাজ করেছে। সেই কেসিসি উদ্দেশে পেট্রোল বোমা নিক্ষেপ করায় আমরা খুব হতাশ হয়েছি। যারা কাজটি করেছেন তারা নিন্দনীয় কাজ করেছেন। সিটি কর্পোরেশন রাজনৈতিক সংগঠন না। যারা এটি করেছেন তারা বিশেষ কোনো কারণে করেছেন। দেশব্যাপী কর্মসূচি পালন করার জন্য যারা সংঘাত ও সহিংসা করছেন, এটা তাদের কাজ বলে মনে করেন তিনি। এ ছাড়া তিনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলায় তারাও এ সুযোগ নিতে পারেন। সেটাও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পুলিশকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া, দোষীদের গ্রেপ্তার এবং নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।

কেসিসি প্রশাসক বলেন, পরাজিত ফ্যাসিবাদীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু নাশকতার ঘটনা ঘটিয়েছে। খুলনায়ও জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গত সপ্তাহে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় জড়িত একজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।

খুলনা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা যায় না। প্রধানমন্ত্রী খুলনাবাসীর নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সেই পদক্ষেপ নিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী খুলনাসহ দক্ষিণাঞ্চলকে আলোকিত করার যে পদক্ষেপ নিয়েছেন সেটি সফল করার জন্য আমরা তার পাশে থাকবো, খুলনাবাসীও পাশে থাকবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বার্হ কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ কেসিসির কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। বোমা নিক্ষেপের পর নগরীর সরকারি-বেসরকারি অফিসের নিরাপত্তা জোরদার কারা হয়েছে। প্রশাসনের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। তারা সোমবার সকালে নগরীর বিভিন্নস্থানে টহল দিয়েছে। তাদের সাথে একজন ম্যজিস্ট্রেটও ছিল।

খুলনা সদর থানা পুলিশের এসআই রুবেল বলেন, এ ঘটনা বুঝতে কারও বাকি নেই। সারাদেশে অস্থিতিশীলতার অংশ এ ঘটনাটি। আমরা এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। যারা এ ঘটনাটি ঘটিয়ে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসি ক্যামেরা ছিল না। দুর্বৃত্তরা যে মোটরসাইকেলে এসেছিল, সেটির নম্বর প্লেট আমরা পেয়েছি। সেই সূত্র ধরেই আমরা অচিরেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় সম্ভব বলে তিনি মনে করেন। এখনো পর্যন্ত কাইকে আটক করা যায়নি।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করবে। এরপর আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

প্রসঙ্গত, রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নগর ভবনের সমানের সিড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

আপডেট সময় : ০২:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬