ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফটোকার্ড ডাউনলোড

ফিফার সর্বশেষ বিশ্ব র‌্যাংকিংয়ে ইতিহাস গড়েছে মরক্কো। প্রথমবারের মতো বিশ্বসেরা পাঁচ দলের তালিকায় জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। আরব দেশগুলোর মধ্যে এর আগে কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে ইংল্যান্ড। ব্রাজিল রয়েছে সপ্তম স্থানে।

বুধবার (১৮ নভেম্বর) ফিফার প্রকাশিত আনুষ্ঠানিক র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে মরক্কো। আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে জায়গা পেল তারা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া।

২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছিল মরক্কো। এরপরও আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে দলটি। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তাদের এই উত্থানে ভূমিকা রেখেছে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে ১-০ গোলের জয়।

অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমে গেছে মিশর। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাই পর্বে মালাবির বিপক্ষে গোলশূন্য ড্র করায় তাদের রেটিং পয়েন্ট কমেছে ৮.৯৮। তবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তৃতীয় অবস্থানে রয়েছে তারা। আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর দ্বিতীয় স্থানে মিশর।

আরব দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া বিশ্ব  র‌্যাংকিংয়ে রয়েছে ২৮তম স্থানে। সৌদি আরব ৫৪তম, তিউনিসিয়া ৫৯তম, কাতার ৬০তম, ইরাক ৬৩তম, সংযুক্ত আরব আমিরাত ৬৭তম এবং জর্ডান ৭২তম স্থানে রয়েছে।

এ ছাড়া ওমান ৮০তম, সিরিয়া ৮৮তম, ফিলিস্তিন ৯২তম, বাহরাইন ৯৭তম, কমোরোস ১০৭তম, মৌরিতানিয়া ১১০তম, লেবানন ১১২তম, লিবিয়া ১১৩তম, কুয়েত ১৩২তম ও ইয়েমেন ১৪৭তম স্থানে রয়েছে।

শীর্ষে থাকা স্পেনের পয়েন্ট ২০০৪.৪৮। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ১৯৬৬.১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় এবং স্পেনের হারের সুবাদে শীর্ষ দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে লিওনেল মেসির দল।

১৯৫০.৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফ্রান্স। স্পেনকে হারিয়ে এক ধাপ এগিয়ে চারে উঠেছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট ১৯৩৮.৯০। পঞ্চম মরক্কোর পর ষষ্ঠ স্থানে পর্তুগাল। সপ্তম স্থানে ব্রাজিল। অষ্টম বেলজিয়াম, নবম নেদারল্যান্ডস এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া।

আপডেট সময় : ০৩:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬