ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের বাড়ি বিসর্জন দিয়ে মসজিদ বানিয়েছেন এই ফুটবলার

ফটোকার্ড ডাউনলোড

ফুটবল মাঠে গোল করে সমর্থকদের আনন্দ দেন। মাঠের বাইরেও মানুষের মুখে হাসি ফোটানোর এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তানজানিয়ার তারকা ফুটবলার এমবোয়ানা সামাত্তা।

নিজের জন্য বাড়ি নির্মাণের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই জমিতে মসজিদ নির্মাণ করেছেন তিনি। তার এই উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার বহু মানুষ।তানজানিয়ার সংবাদমাধ্যম নিপাশের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে কঙ্গোর ক্লাব টিপি মাজেম্বেতে খেলার সময় তানজানিয়ার উপকূলীয় অঞ্চলের মকুরাঙ্গা জেলার ভিকিন্দু গ্রামে একটি জমি কিনেছিলেন সামাত্তা। সেখানে নিজের বসবাসের জন্য বিলাসবহুল বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার।

কিন্তু সামাত্তা যখন জানতে পারেন, ভিকিন্দু গ্রামের মুসল্লিদের অনেক দূরের মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, তখন তিনি সেখানে বাড়ি তৈরি পরিকল্পনা থেকে সরে আসেন এবং জমিটি মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করেন। পরে দারুস সালামের কিগাম্বোনি এলাকায় আরেকটি জমি কিনে সেখানে বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন।

মসজিদটির নাম রাখা হয়েছে ‘মাসজিদ সামাত্তা’। এটি নির্মাণে পুরো অর্থই দিয়েছেন সামাত্তা।

তানজানিয়ার সংবাদমাধ্যম মোয়ানাস্পোতি জানিয়েছে, মসজিদটিতে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।উদ্বোধনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সামাত্তা বলেন, ‘মানুষের জন্য সুন্দর একটি উপাসনালয় তৈরি করতে পেরে আমি আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত আলেমদের ধন্যবাদ জানাই এবং তাদের দায়িত্ব পালনে শুভকামনা জানাই।’

এমবোয়ানা সামাত্তার বাবা আলী পাজি সামাত্তার ভাষায়, ‘সামাত্তা বেশি কথা বলে না, কিন্তু কোনো ভেদাভেদ না করে মানুষের জন্য অনেক কিছু করে। একজন অভিভাবক হিসেবে বিষয়টি আমাকে আনন্দিত করে।

৩৩ বছর বয়সী স্ট্রাইকার এমবোয়ানা সামাত্তা বর্তমানে ফ্রান্সের ক্লাব লা আভরে খেলছেন।

আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬