কিন্তু সামাত্তা যখন জানতে পারেন, ভিকিন্দু গ্রামের মুসল্লিদের অনেক দূরের মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, তখন তিনি সেখানে বাড়ি তৈরি পরিকল্পনা থেকে সরে আসেন এবং জমিটি মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করেন। পরে দারুস সালামের কিগাম্বোনি এলাকায় আরেকটি জমি কিনে সেখানে বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন।
মসজিদটির নাম রাখা হয়েছে ‘মাসজিদ সামাত্তা’। এটি নির্মাণে পুরো অর্থই দিয়েছেন সামাত্তা।
তানজানিয়ার সংবাদমাধ্যম মোয়ানাস্পোতি জানিয়েছে, মসজিদটিতে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।উদ্বোধনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সামাত্তা বলেন, ‘মানুষের জন্য সুন্দর একটি উপাসনালয় তৈরি করতে পেরে আমি আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত আলেমদের ধন্যবাদ জানাই এবং তাদের দায়িত্ব পালনে শুভকামনা জানাই।’
এমবোয়ানা সামাত্তার বাবা আলী পাজি সামাত্তার ভাষায়, ‘সামাত্তা বেশি কথা বলে না, কিন্তু কোনো ভেদাভেদ না করে মানুষের জন্য অনেক কিছু করে। একজন অভিভাবক হিসেবে বিষয়টি আমাকে আনন্দিত করে।