ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তি উন্নয়ন ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের উদ্যোগ

ফটোকার্ড ডাউনলোড

বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বৈঠকে উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘স্লাম ইমপ্রুভমেন্ট ইন ঢাকা সিটি’ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুটি প্রকল্পে মোট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের বিষয়টি আলোচনায় উঠে আসে।

মন্ত্রী বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে। এ কারণে বিশ্বব্যাংককে বাংলাদেশ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। বৈঠকে দেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখে পড়ছেন। তাঁদের জীবনযাত্রাকে আরও টেকসই ও দুর্যোগসহনশীল করতে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি কর্মসূচি নিয়ে কাজ চলছে। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, একটি প্রকল্পের সাফল্য মূলত সর্বোচ্চ জনঅংশগ্রহণ, অংশীজনদের সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সুফল অর্জনের ওপর নির্ভর করে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক সমন্বিতভাবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সাফল্য নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের জন্য ব্যাপক পরিসরে সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬