ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

ফটোকার্ড ডাউনলোড

নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র মুক্তির তারিখ নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি জানিয়েছেন, বড় কোনো ভারতীয় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াই এড়িয়ে চলতে চান। তবে শাহরুখ খান বা সঞ্জয়লীলা বানসালির সিনেমার বিপরীতে না গিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’-এর মতো বড় হলিউড সিনেমার সঙ্গে লড়াই করতে তার কোনো আপত্তি নেই।

সম্প্রতি হায়দরাবাদে এবিপি নিউজ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার মুক্তি পরিকল্পনা ও তারিখ চূড়ান্ত করার পেছনের ভাবনা তুলে ধরেন সালমান।

বলিউড ভাইজান জানান, ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘কিং’, যেখানে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খানও। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আমি শাহরুখ এবং তার মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে যাব না। একদমই না।’

হলিউডের বড় দুই প্রজেক্ট নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘অ্যাভেঞ্জার্স এবং ডিউন—এই দুটি সিনেমা যে আসছে, আমি যেকোনো সময় এদের সঙ্গে লড়াই করতে রাজি। কিন্তু এগুলো এক সপ্তাহ আগে আসছে। এদের সঙ্গে লড়তে আমার কোনো সমস্যা নেই। এখন আমি যদি নিজের মুক্তির তারিখ ছেড়ে দিই, তবে শাহরুখের সিনেমা এক সপ্তাহ পরেই আসবে। আমি কখনোই সেই লড়াইয়ে জড়াতে চাই না।’

সিনেমাটির মুক্তি ২০২৭ সালের শুরুতে পিছিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন সালমান। তবে অন্যান্য বড় সিনেমার কারণে সেদিকেও যেতে চাননি।

সালমানের ভাষায়, ‘এরপর ২৬ জানুয়ারি আছে, তারিখটা ভালো। সঞ্জয়লীলা বানসালি আসছেন ভিকি, রণবীর আর আলিয়াকে নিয়ে। তাই আমি তাদের সঙ্গেও লড়তে চাইনি। এরপরের সপ্তাহও ভালো, কিন্তু মার্চে আরেকটি সিনেমা আসছে। সেটার নাম ‘মনস্টার’। আর আমি নিজের সিনেমার সঙ্গেই লড়াই করতে চাই না।’

সব হিসাব-নিকাশ শেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ চূড়ান্ত করলেও একজনের সঙ্গে সংঘাতে জড়াতেই হচ্ছে সালমানকে। কেননা একই দিনে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘ঈথা’।

এই কাকতালীয় সংঘাতের বিষয়ে সালমান জানান, নিজের তারিখ ঠিক করার সময় বিষয়টি তার জানা ছিল না। এ জন্য তিনি শ্রদ্ধা কাপুরকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন এবং অনুষ্ঠানে প্রকাশ্যেই সিনেমাটির সাফল্য কামনা করে দর্শকদের তা দেখার আহ্বান জানিয়েছেন।

আপডেট সময় : ০৫:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬