ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর আলোচনায় থাকা ৮ পাকিস্তানি নাটক

ফটোকার্ড ডাউনলোড

একসময় টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ থাকলেও পাকিস্তানি নাটক এখন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে। বাংলাদেশের দর্শকদের মধ্যেও এসব নাটক নিয়ে আগ্রহ কম নয়।

তারকাদের অভিনয়, সম্পর্কের জটিলতা, আবেগ আর গল্প বলার ভিন্ন ধরন—সব মিলিয়ে পাকিস্তানি নাটকের আলাদা একটি দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। ২০২৬ সালেও সেই দর্শকদের আলোচনায় ছিল বেশ কয়েকটি ধারাবাহিক। কোনোটি জনপ্রিয় হয়েছে তারকাদের রসায়নে, কোনোটি আবার গল্পের নাটকীয় মোড় ও আবেগঘন দৃশ্যের কারণে। এ বছর আলোচনায় থাকা তেমনই আটটি নাটক নিয়ে এই আয়োজন।
 
Story pin image

১. মেরি জিন্দেগি হ্যায় তু

হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের প্রথম জুটি—এটাই ছিল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। নাটকে ডা. আয়রা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া, আর কামিয়ারের ভূমিকায় রয়েছেন বিলাল। প্রথম পর্ব থেকেই তাদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। তবে গল্পের বিভিন্ন দিক নিয়ে সমালোচনাও হয়েছে।

রাদাইন শাহর লেখা এবং মুসাদ্দিক মালিকের পরিচালনায় নাটকটি প্রায় চার মাস ধরে আলোচনায় ছিল। 

This may contain: the poster for ease no 9, which features several people in glasses and one man with long hair

২. কেস নম্বর ৯

জিও নিউজের উপস্থাপক শাহজেব খানজাদা প্রথমবারের মতো নাটকের চিত্রনাট্য লিখেছেন ‘কেস নম্বর ৯’-এর জন্য। ধর্ষণ ও বিচার পাওয়ার লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই ধারাবাহিকে সাবা কামার অভিনয় করেছেন সেহর মোয়াজ্জাম চরিত্রে। তিনি একজন সৃজনশীল পরিচালক, যিনি নিজের প্রতিষ্ঠানের প্রভাবশালী এক কর্মকর্তার দ্বারা যৌন নিপীড়নের শিকার হন। অভিযুক্ত কামরানের চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল কোরেশি।

শেষ পর্বে সেহরের মামলার রায় দেখানো হয়। নাটকটির গল্প ও সমাপ্তি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে। 

Story pin image

৩. এইক অর পাকিজা

সাইবার অপরাধ ও অনলাইনে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো সংবেদনশীল বিষয় উঠে এসেছে এই ধারাবাহিকে। পাকিজা চরিত্রে অভিনয় করেছেন সেহর খান। তিনি একজন নতুন আইনজীবী। তার সঙ্গে প্রকৌশলী ফারাজের একটি ভিডিও অস্ত্রের মুখে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এরপর দুই পরিবারের প্রতিক্রিয়া এবং নারী-পুরুষ ভুক্তভোগীর প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে গল্পে। ফারাজ চরিত্রে অভিনয় করেছেন নামির খান।

Story pin image

৪. ডক্টর বহু

চিকিৎসক সানিয়ার চরিত্রে অভিনয় করেছেন কুবরা খান। বিয়ের পর স্বামীর পরিবারের হাসপাতালকেন্দ্রিক নানা জটিলতার মুখোমুখি হতে হয় তাকে। নাটকে তার স্বামী সালমানের চরিত্রে রয়েছেন শুজা আসাদ। মেহরিন জব্বারের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন সানাম মেহদি জারিয়াব। ২০১৯ সালের পর এটি মেহরিন জব্বারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ধারাবাহিক। নাটকে সাবা হামিদের অভিনীত ডা. ফারহিনের মৃত্যু এবং হাজরা ইয়ামিনের মিনহা চরিত্রের আবেগঘন দৃশ্য দর্শকদের আলোচনায় আসে।

Story pin image

৫. হামরাহি

বছরের অন্যতম আলোচিত প্রেমের গল্প হিসেবে প্রচার করা হয়েছিল ‘হামরাহি’। এতে জুটি বেঁধেছেন দানিশ তাইমুর ও হিবা বুখারি। এর আগে ‘দিওয়াঙ্গি’ ও ‘জান নিসার’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। নতুন ধারাবাহিকে দানিশ অভিনয় করেছেন সাইহান গাজি চরিত্রে। হিবা রয়েছেন এলিফ ও ইলহাম—দ্বৈত চরিত্রে। প্রথম পর্বই ইউটিউবে ৮০ লাখের বেশি বার দেখা হয়। ধারাবাহিকটির মোট ভিউ ৯০ কোটির বেশি ছাড়ায়। তবে শেষ পর্বে সাইহানের মৃত্যু দর্শকদের বিস্মিত করে। নাটকের সমাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

Story pin image

৬. জাঞ্জিরাইন

সাজাল আলী ও আমির গিলানির রোমান্টিক জুটি দেখার প্রত্যাশা নিয়ে শুরুতে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল ‘জাঞ্জিরাইন’ ঘিরে। তবে গল্প এগিয়েছে অন্যদিকে। আমির গিলানির অভিনীত মুদাসসির চরিত্রটি রাবিয়ার স্বামী। এক উন্মত্ত অনুসরণকারীর হাতে তার মৃত্যু হলে রাবিয়ার জীবনে নেমে আসে নতুন সংকট। এরপর সার বুলন্দ চরিত্রে ড্যানিয়াল জাফরকে দেখা যায়। সাজাল আলীর সঙ্গে তার রসায়নও দর্শকদের আলোচনার বিষয় হয়ে ওঠে। শাহজাদ কাশমিরির পরিচালনায় নির্মিত নাটকটি শুরুতে ধীরগতির হলেও পরে দর্শকপ্রিয়তা পায়। আগস্টে এর ইউটিউব ভিউ একশ কোটির বেশি হয়।

Story pin image

৭. বাস তেরা সাথ হো

প্রয়াত চিত্রনাট্যকার সায়রা রাজার লেখা এই নাটকে প্রচলিত গল্পের ছক কিছুটা বদলে দেওয়া হয়েছে। এখানে নির্যাতিত ও অবহেলিত চরিত্রটি পুরুষ—আনাস। তাঁর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান সাঈদ। অন্যদিকে সানা জাভেদ অভিনয় করেছেন আনসা চরিত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর আনসার জীবন সংকটে পড়ে। পরে আনাসের প্রতিশোধপরায়ণ এক চাচাতো ভাইয়ের ছড়ানো এমন একটি ভিডিওকে কেন্দ্র করে গল্পে নতুন মোড় আসে। আনসার সাহসিকতাই একপর্যায়ে আনাসকে কারামুক্ত করতে ভূমিকা রাখে। কাসিম আলী মুরিদের পরিচালনায় নাটকটি ডিপফেকের মতো সমসাময়িক বিষয় সামনে এনেছে।

Story pin image

৮. দার-এ-নাজাত

উমেরা আহমেদের লেখা ‘দার-এ-নাজাত’ নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। এতে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুরে ফিশান সেলিম। দীর্ঘদিনের প্রেমিক জামিলের বিশ্বাসঘাতকতার শিকার হয় সে। জামিল চরিত্রে রয়েছেন নামির খান। অন্যদিকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। জারিয়াবকে নীরবে ভালোবেসে আসা আবু বকরকে ঘিরে গল্প এগিয়েছে। সম্পর্কের আঘাত কাটিয়ে উঠতে একজন নারীর জীবনে নতুন কারও প্রয়োজন আছে কি না, তা নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

শেহরিয়ার মুনাওয়ারের সহপ্রতিষ্ঠিত থ্রিস এন্টারটেইনমেন্টের প্রথম নাটক এটি। নির্মাতা সাকিব খানের পরিচালনায় ধারাবাহিকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছে। ২৩ পর্বেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির ভিউ ১৭০ কোটির বেশি হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক জেরজিস সেজা। এর গান ‘আলবিদা আলবিদা’ও পাকিস্তানের স্পটিফাইয়ের একটি ওএসটি প্লেলিস্টে শীর্ষে জায়গা করে নেয়। ২১ নভেম্বর পর্যন্ত নাটকটির প্রচার চলছিল।

এ বছর আলোচনায় থাকা ৮ পাকিস্তানি নাটক

আপডেট সময় : ০৫:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬