ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

ফটোকার্ড ডাউনলোড

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এ আবেদন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। তবে এদিন আবেদনের শুনানি হয়নি। শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়।

তিনি গণমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও অভিনেত্রী হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদী।আবেদনে বাদীপক্ষের যুক্তি, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও আদালতে উপস্থিত হননি তানজিন তিশা।

এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণ দেখিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন সানায়া।মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন সানায়া। এরপর মামলাটি প্রত্যাহারের জন্য তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জানান বাদী। এর পরিপ্রেক্ষিতে রবিবার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তানজিন তিশা তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন সানায়া।

আপডেট সময় : ০৪:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬