সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার(২৩ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস্ পিএলসির ৩৪ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো। কোম্পানিটির ২৯ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি, রানার অটোমোবাইলস, ফেকডিল, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস এবং সিটি ব্যাংক।

























