ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবজির প্রেম ফাঁস, ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলারে নতুন চমক

ফটোকার্ড ডাউনলোড

‘পঞ্চায়েত’ সিরিজের ‘ফুলেরা’ গ্রামের প্রেমে মজেছেন অসংখ্য দর্শক। একের পর এক ৪টি সফল সিজনের পর এবার নতুন গল্প নিয়ে ফিরছে সিরিজটি। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’।

তার আগে প্রকাশ্যে এসেছে নতুন সিজনের ট্রেলার। আর তাতেই দেখা গেল ফুলেরা গ্রামে নতুন অশান্তি, সচিবজির বিপাকে পড়া এবং রিঙ্কির সঙ্গে তার প্রেম ঘিরে নানা নাটকীয় মুহূর্ত। নতুন সিজনে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পেয়ে ভূষণ এখন সচিবজি অভিষেক ত্রিপাঠী ও চন্দনের ‘নতুন বস’। তাই সুযোগ পেলেই তাদের ওপর কর্তৃত্ব ফলাচ্ছে সে। সঙ্গে রয়েছে স্ত্রী ক্রান্তিদেবীও। ট্রেলারে দেখা যায়, ‘ব়্যাগিং’-এর নামে পঞ্চায়েত অফিসের নোংরা পরিষ্কার করতে হচ্ছে শহুরে ছেলে অভিষেককে। এমন পরিস্থিতিতে অতিষ্ঠ সচিবজির গ্রাম ছেড়ে চলে যাওয়ার উপক্রম। তবে গল্পে মোড় আসে অন্য জায়গায়। সচিবজি ও রিঙ্কির প্রেমের কথা জানতে পারে ভূষণ। সেই খবর পুরোনো প্রধান রঘুবীর যাদবের কানে পৌঁছে দিতেও দেরি করে না সে। এরপরই বিপাকে পড়েন অভিষেক। ট্রেলারে দেখা যায়, প্রেমের বিষয়টি সামনে আসার পর তার গালে চড়ও বসে। কিন্তু এত কিছুর পরও রিঙ্কির প্রতি ভালোবাসা থেকে সরে আসতে রাজি নন সচিবজি। বরং অপমান উপেক্ষা করে তাকে বিয়ে করতে মরিয়া অভিষেক। চতুর্থ সিজনের গল্প আবর্তিত হয়েছিল ফুলেরা গ্রামপঞ্চায়েতের নির্বাচনকে ঘিরে। সেখানে প্রধান মঞ্জুদেবীকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল ‘বনরাকস’। নির্বাচনে জিতে ভূষণ হয়ে ওঠে গ্রামের ক্ষমতাধর ব্যক্তি। এবারের সিজনে সেই ক্ষমতার দাপটই আরও বেশি করে দেখা যাবে বলে ট্রেলার থেকে ধারণা পাওয়া যায়। এবারের গল্পে অভিষেক ও রিঙ্কির সম্পর্ক কোন পরিণতি পায়, সেটিই দর্শকের অন্যতম আগ্রহের বিষয়। রিঙ্কির বাবা কি তাদের সম্পর্ক মেনে নেবেন? নানা প্রতিকূলতার মধ্যেও কি বিয়ের পিঁড়িতে বসতে পারবেন সচিবজি? এসব প্রশ্নের উত্তর মিলবে সিজন ৫-এ। জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদবসহ পরিচিত মুখদের নিয়ে আবারও ফিরছে ‘পঞ্চায়েত’। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটির পঞ্চম সিজন। দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

আপডেট সময় : ০১:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬