ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সালমান, থাকছেন আরও যেসব তারকা

ফটোকার্ড ডাউনলোড

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাই এবারের আসর ঘিরে শুরু থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি কৌতূহল।

বিশেষ করে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তা নিয়ে চলছে নানা আলোচনাএরই মধ্যে জানা গেল, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যোগ দিতে কলকাতায় আসছেন বলিউড তারকা সালমান খান।

মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে বিষয়টি সামনে এসেছে। তার কথায়, সালমান খানের হাত ধরেই শুরু হতে পারে এবারের চলচ্চিত্র উৎসব।

শুধু সালমান নন, উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন আরও অনেক তারকা।এর আগে গত ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কঙ্গনা রানাউত, রজনীকান্ত, অনুপম খের, পরেশ রাওয়াল ও পরিচালক মধুর ভাণ্ডারকরের। এ ছাড়া ১ নভেম্বর উৎসব কমিটির বৈঠকে বলিউড তারকা অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তের আসার বিষয়টিও আলোচনায় আসে। জনি লিভার ও পরিচালক অনুরাগ বসুও অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে খবর।

উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অতিথি তালিকায় শুধু বলিউড তারকারাই নন, আন্তর্জাতিক অঙ্গনের অভিনেতা ও শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারের উৎসবে থাকছে ফিল্ম বাজারও। এর দায়িত্বে থাকছেন অভিনেতা জিৎ। সব মিলিয়ে এবারের আয়োজন নিয়ে রয়েছে বেশ কিছু নতুন পরিকল্পনা। তবে অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে অতিথি তালিকায় সালমান খানের নাম যুক্ত হওয়ায় বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তাজনিত কারণে অভিনেতার প্রকাশ্যে যাতায়াত অনেকটাই সীমিত। বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে তাকে। এমন পরিস্থিতিতে কলকাতা চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতির খবর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে।

তবে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সালমানের উপস্থিতি এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে ২৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন এই অভিনেতা। সেবার মঞ্চে মজার ছলে মুখ্যমন্ত্রীর বাড়ির প্রসঙ্গ টেনে বলেছিলেন, মমতার বাড়ি দেখতে গিয়ে বুঝেছেন, তার নিজের বাড়ির চেয়েও ছোট মুখ্যমন্ত্রীর বাসভবন। পাশাপাশি বাংলায় কথা বলার চেষ্টা করেছিলেন এবং আবারও কলকাতায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। প্রকাশ করা হয়েছে নতুন লোগোও, যা তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। ১৬ ডিসেম্বর শুরু হয়ে উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এ ছাড়া থাকছে রেড কার্পেটের আয়োজন।

প্রতি বছরই কলকাতা চলচ্চিত্র উৎসবের অতিথি তালিকায় শাহরুখ খানের উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে শাহরুখ এবারের উৎসবে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছর বলিউড থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগে উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা গেছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালন, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহাসহ একাধিক তারকাকে।

আপডেট সময় : ০৩:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬