ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবলার চরে রাস উৎসবের শেষ পর্ব পুণ্যস্নান আজ

ফটোকার্ড ডাউনলোড
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবের শেষ পর্ব পুণ্যস্নান আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গোপসাগরের মোহনায় আলোরকোলে তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে হাজারো পুণ্যার্থী সমবেত হয়েছেন। পূজা-অর্চনা শেষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরেরও বেশি সময় ধরে দুবলার চরে এই উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলা স্মরণে এর আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমায় সাগরের প্রথম জোয়ারের পানিতে স্নান করলে পাপমুক্তি ঘটে এবং মনের বাসনা পূর্ণ হয়।
এবার ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা ও বৈরী আবহাওয়ার মধ্যেই গত রোববার উৎসব শুরু হয়। বৃষ্টি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা চরে আসেন। সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা সম্পন্ন হয় এবং আজ সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের আয়োজন শেষ হচ্ছে।
বছরের অধিকাংশ সময় দুবলার চরে জোয়ার-ভাটার গর্জন ও গাঙচিলের ডাক শোনা যায়। পাশাপাশি শুঁটকি উৎপাদনে ব্যস্ত জেলেদের কর্মচাঞ্চল্যও থাকে। তবে রাস পূর্ণিমা এলেই নির্জন এই চর ধর্মীয় উৎসবের মিলনমেলায় পরিণত হয়।

প্রকৃতি সুরক্ষায় বিশেষ সতর্কতা

একসময় রাস পূজাকে কেন্দ্র করে দুবলার চরে জমজমাট বাণিজ্যিক মেলা বসত। তবে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণ কমাতে ২০২১ সাল থেকে মেলা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ পর্যটকদের প্রবেশ সীমিত করে নির্ধারিত সংখ্যক পুণ্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
এবারের উৎসবেও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বনের ভেতরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে।
উৎসব চলাকালে ও পরবর্তী সময়ে বন বিভাগের কর্মী, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। তাঁরা চরের বালিয়াড়ি ও নদীতীর থেকে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করছেন।
দুবলার চরের আলোরকোলে অবস্থানরত কয়রা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত চরে এসেছেন। উৎসবের আনন্দের পাশাপাশি সুন্দরবনের পরিবেশকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, যুগ যুগ ধরে আলোরকোলে রাস উৎসবের ঐতিহ্য অব্যাহত থাকবে। তবে ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দ যেন সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর নিরাপদ বিচরণের জন্য হুমকি না হয়। তাই প্রকৃতিকে সুরক্ষিত রেখেই এই ঐতিহ্যবাহী উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬