ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

ফটোকার্ড ডাউনলোড

ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর আলো ঝলমলে মঞ্চে এখন স্বপ্ন আর স্বপ্নের সারথিদের মিলনমেলা। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালেকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা, তেমনি দেশের শোবিজ অঙ্গন ও সাধারণ দর্শকদের নজর এখন সামিরা খান মাহির দিকে। শতাধিক দেশের সুন্দরীদের ভিড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরেছেন ছোট পর্দার এই পরিচিত মুখ।

মাহির এই আন্তর্জাতিক যাত্রাটা ছিল রীতিমতো সিনেমার মতো দ্রুত ও নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট মাথায় ওঠার ঠিক পরদিনই, ৮ নভেম্বর, পুয়ের্তো রিকোর উদ্দেশে বিমান ধরেন তিনি।

এত কম সময়ের ব্যবধানে বড় কোনো প্রতিযোগিতার প্রস্তুতি গুছিয়ে নেওয়া সহজ কথা নয়। তবুও সেই সীমাবদ্ধতাকে সঙ্গী করেই বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মডেল ও অভিনেত্রী।

বিশ্বমঞ্চে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা পরিশ্রমের গল্পটা বেশ কঠিন। সাম্প্রতিক এক ভিডিওবার্তায় মাহি জানান, শারীরিক ক্লান্তি ও জ্বর নিয়েই নিয়মিত মঞ্চে পারফর্ম করতে হচ্ছে তাকে। কখনো কখনো দিনে মাত্র দুই ঘণ্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। নিজের এই ধকল সামলানোর কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগ ধরে রাখতে পারেননি মাহি এবং কেঁদে ফেলেন।

প্রিলিমিনারি রাউন্ডের পর ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়ে ফেসবুকে মাহি লিখেছেন, এই অর্জন কেবল তার একার নয়, বরং পুরো দেশের। শেষ দিনের লড়াইয়ে ফ্রি ও পেইড উভয় ধরনের ভোটের মাধ্যমে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি।

দর্শকদের ভোটে একসময় বেশ শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন মাহি। ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটে তৃতীয় স্থানে থাকার তথ্য সামনে আসে।

ভোটের হিসাব প্রতিনিয়ত বদলালেও সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার ক্ষেত্রে এই সমর্থন বড় ভূমিকা রাখতে পারে।

আয়োজক সূত্রে জানা গেছে, পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে চূড়ান্ত আসর, যা বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ নভেম্বর সকাল ৬টায় অনুষ্ঠিত হবে। জমকালো এই আয়োজনের উপস্থাপনায় থাকছেন মারিও লোপেজ এবং মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। সব শেষে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরাবেন।

সব মিলিয়ে স্বল্প প্রস্তুতি আর শারীরিক ধকল সামলে পুয়ের্তো রিকোর মঞ্চে লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি মাহি। এখন অপেক্ষা চূড়ান্ত মঞ্চের; সেখানে দর্শকদের ভোট আর বিচারকদের রায়ে বাংলাদেশের প্রতিনিধির যাত্রা কতদূর গড়ায়, সেটিই দেখার বিষয়।

আপডেট সময় : ০৪:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬