ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে সিলেট আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে সিলেট আরও ৩ শিশুর মৃত্যু

ফটোকার্ড ডাউনলোড

সিলেট বিভাগে হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। ৩ শিশুরই মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তাদের বয়স ৯ মাস থেকে ১ বছর ২ মাসের মধ্যে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুদের মধ্যে মুনতাহা জান্নাত ফারিহার বয়স ১ বছর ২ মাস। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। গত ২২ নভেম্বর তার মৃত্যু হয়। তার অভিভাবক রফিক উল্লাহ।

অন্যদিকে, ৯ মাস বয়সী বর্ষণের মৃত্যু হয় ২৩ নভেম্বর। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। তার অভিভাবক সুমন দাস।

একই দিন মারা যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ বছর বয়সী প্রিয়নশি দাস। তার অভিভাবক শ্যামলাল দাস।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৩ শিশুর মৃত্যুসহ সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে। এর মধ্যে সন্দেহভাজন হাম রোগে ২১৯ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে ১০১, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হামের উপসর্গে সিলেট আরও ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬