ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক বিক্ষোভ গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

ফটোকার্ড ডাউনলোড

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর ও আসবাবপত্র বের করে আগুন দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর করেন। এ সময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা আসবাবপত্র বাহির করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপডেট সময় : ০৪:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬