ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২০ শতাংশ শুল্কের প্রস্তাবে কী বলছে চীন?

ফটোকার্ড ডাউনলোড

চীন থেকে আমদানি করা পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে এ শুল্কের হার ১০ শতাংশ রাখার কথাও বলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের উদ্যোগের তীব্র সমালোচনা করে এক বিবৃতিতে বেইজিং বলেছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা ওভারক্যাপাসিটির অভিযোগ একটি মিথ্যা বিষয়। রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহারের বিরোধিতা করে চীন।

একই সঙ্গে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু পণ্য বাদে চীনের অন্যান্য পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসংক্রান্ত ৩০১ ধারার তদন্তের আওতায় আগে থেকে কার্যকর শুল্ক বাদ দিয়ে এ হার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রস্তাবের সংযুক্তি ‘এ’-তে চিহ্নিত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে সংযুক্তি ‘বি’-তে তালিকাভুক্ত নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্ক থেকে অব্যাহতি পেতে পারে।

এসব পণ্য যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ডের ‘৩০-ফর-৩০’ তালিকায় রয়েছে, যেখানে কম শুল্ক সুবিধার জন্য বিভিন্ন পণ্যের সুপারিশ করা হয়েছে।ইউএসটিআর জানিয়েছে, নতুন শুল্কের প্রস্তাব তৈরির ক্ষেত্রে ২০২৫ সালের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে কুয়ালালামপুরে হওয়া যৌথ সমঝোতার অঙ্গীকার এবং ২০ শতাংশ শুল্কের ঘোষণাও বিবেচনায় নেওয়া হয়েছে।

আপডেট সময় : ১১:০০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬