ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের চেয়ে লাল কার্ডের সংখ্যাই বেশি ম্যানচেস্টার ইউনাইটেডের

ফটোকার্ড ডাউনলোড

জয়ের দেখা নেই; কিন্তু মাঠে নামলেই যেন লাল কার্ড অবধারিত! এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের গল্পটা এখন এমনই।  প্রতিপক্ষের জালে বল পাঠানোর চেয়ে খেলোয়াড়রা মাঠের বাইরে যেতে পারলেই যেন বাঁচেন! সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি লাল কার্ড দেখার ঘটনা ইউনাইটেডের দুরবস্থাকে আরো স্পষ্ট করে তুলেছে।

মৌসুমের পরিসংখ্যানও কম বিব্রতকর নয়। খেলাধুলার তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ প্ল্যাটফর্ম অপ্টার হিসাবে, সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ইউনাইটেডের ৮ হারের বিপরীতে জয় মাত্র ৩টি; ড্র করেছে বাকি ৬ ম্যাচ। আর দলটির খেলোয়াড়রা লাল কার্ড দেখেছেন ৫টি। অর্থাৎ জয়ের চেয়ে লাল কার্ডের সংখ্যাই বেশি!

Red Card
ইদানীং খেলতে নামলেই লাল কার্ড দেখছেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা।
ছবি: এক্স৩ জয়ের দুটি চ্যাম্পিয়নস লিগে, অন্যটি ইংলিশ প্রিমিয়ার লিগে। নতুন মৌসুম শুরুর পর আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে একটি করে ম্যাচ জিতেছে ইউনাইটেড। সবকটি জয় সম্প্রতি ছাঁটাই হওয়া কোচ মাইকেল ক্যারিকের অধীনে। অক্টোবর মাসে দলটি ৬ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি।

নতুন কোচ মরিসিও পচেত্তিনোও এখন পর্যন্ত ভাগ্য বদলাতে পারেননি। লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে তার যাত্রা শুরু। সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন লেনি ইয়োরো, যদিও পরে আপিলে সেই সিদ্ধান্ত বাতিল হয়। এরপর গত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিং লিসবনের মাঠে ২-২ গোলে ড্র। অর্থাৎ প্রথম ২ ম্যাচে জয়হীন পচেত্তিনো।

স্পোর্তিংয়ের বিপক্ষে ম্যাচেও নাটকের কমতি ছিল না। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি ইউনাইটেড। উল্টো যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইউরি টিলেমান্সকে।

সব মিলিয়ে ইউনাইটেডের অবস্থা এখন এমন—জয়ের আনন্দের চেয়ে লাল কার্ডের আতঙ্কই বেশি! পচেত্তিনোর সামনে তাই চ্যালেঞ্জ শুধু ম্যাচ জেতানো নয়, ১১ খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করাও।

আপডেট সময় : ০১:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬