ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

ফটোকার্ড ডাউনলোড

ফুটবল মাঠে অসাধারণ সব কীর্তি গড়ে নিজেকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন লিওনেল মেসি। তবে মাঠের বাইরের জীবন, বিশেষ করে স্কুলজীবনে কেমন ছিলেন আর্জেন্টাইন মহাতারকা, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার শৈশবের একটি নম্বরপত্র সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের জেনারেল লাস হেরাস স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তেন মেসি। ওই সময়ের একটি পুরোনো নম্বরপত্রের ছবি সম্প্রতি সামনে এসেছে। তবে এটি ঠিক কোন পরীক্ষার ফলাফল, কিংবা কীভাবে ছবিটি প্রকাশ্যে এসেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রকাশিত নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে পূর্ণ ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে তার নম্বর ছিল ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়ে পেয়েছিলেন ৬ নম্বর।

অর্থাৎ পড়াশোনার অন্যান্য বিষয়ে খুব একটা উজ্জ্বল না হলেও শারীরিক শিক্ষায় নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন ছোট্ট মেসি। অবশ্য বিষয়টি অবাক করার মতো নয়। কারণ, তখন থেকেই ফুটবল ছিল তার ধ্যানজ্ঞান। শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলের হয়ে নিয়মিত খেলতেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার ফলাফল মোটামুটি সাধারণ মানের হলেও খেলাধুলায় মেসির বিশেষ প্রতিভার বিষয়টি শিক্ষকদের নজর এড়ায়নি।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষিকা আন্দ্রেয়া সোসা তার স্বভাব সম্পর্কে জানিয়েছেন, ছোটবেলায় মেসি ছিলেন অত্যন্ত শান্ত ও লাজুক। শ্রেণিকক্ষের কার্যক্রমে খুব বেশি অংশ নিতেন না তিনি। তবে ফুটবল খেলতে মাঠে নামলেই যেন বদলে যেত তার পুরো ব্যক্তিত্ব।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছিলেন, ক্লাসে মেসি ছিলেন চুপচাপ। কিন্তু ফুটবল মাঠে গেলেই তাকে অন্যরকম দেখাত। সেখানেই প্রকাশ পেত তার সেই পরিচিত সত্তা, যাকে পরবর্তী সময়ে চিনেছে গোটা বিশ্ব।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও মেসির প্রথম শ্রেণির শিক্ষিকা মনিকা দোমিনাও একই ধরনের স্মৃতিচারণ করেছেন। তার মতে, মেসির বন্ধু ছিল অনেক। স্কুল ছুটি হলেই সবাই তার সঙ্গে ফুটবল খেলতে মাঠে যাওয়ার জন্য উদ্‌গ্রীব হয়ে থাকত। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

নিজের পড়াশোনার অবস্থা নিয়েও কখনো রাখঢাক করেননি মেসি। রোজারিওতে কাটানো শৈশবের দিনগুলো স্মরণ করে একবার তিনি স্বীকার করেছিলেন, ছাত্র হিসেবে তিনি খুব একটা ভালো ছিলেন না। স্কুল বাড়ির কাছাকাছি হলেও প্রায়ই দেরি করে ক্লাসে পৌঁছাতেন।

বার্সেলোনায় পাড়ি জমানোর পরও পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়নি তার। মেসির ভাষ্য অনুযায়ী, ক্লাসে বন্ধুরা মিলে অনেক আনন্দ করতেন। পড়াশোনার চেয়ে অন্য বিষয়েই তাদের মনোযোগ বেশি ছিল। পরীক্ষায় দ্রুত উত্তীর্ণ হওয়ার জন্য একে অপরকে সহযোগিতাও করতেন তারা।

তবে পড়াশোনায় খুব বেশি মনোযোগী না হলেও শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভুলে যাননি এই ফুটবল তারকা। বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পরও একাধিকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন তিনি। নিজের স্কুলের উন্নয়নে দিয়েছেন আর্থিক সহায়তা। তার অনুদানে প্রতিষ্ঠানটি পেয়েছে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম। পাশাপাশি সংস্কার করা হয়েছে খেলার মাঠের বেঞ্চও।

একসময় যে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেন, সেই প্রতিষ্ঠানের সঙ্গে এখনো গভীর সম্পর্ক রয়েছে মেসির। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

পুরোনো নম্বরপত্র সামনে আসায় আবারও আলোচনায় এসেছে মেসির শৈশবের সেই দিনগুলো। যেখানে শ্রেণিকক্ষে তিনি ছিলেন লাজুক ও শান্ত স্বভাবের, পড়াশোনাতেও ছিলেন গড়পড়তা। কিন্তু ফুটবল মাঠে পা রাখলেই ফুটে উঠত এমন এক প্রতিভা, যিনি একদিন হয়ে উঠবেন বিশ্ব ফুটবলের মহাতারকা।

আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬