ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন, ঘাস চাষে ফেরার তাগিদ

ফটোকার্ড ডাউনলোড
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারীতে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রৌমারী উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে আসে।
র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রুবেল হোসাইনের স্বাক্ষরিত পত্রে স্থানীয় গণমাধ্যম ও সংশ্লিষ্টদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

খামারিদের সংগ্রাম, সম্ভাবনা ও বাজার চাহিদা

আলোচনা সভায় স্থানীয় খামারি ও উদ্যোক্তারা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সংকটের কথা তুলে ধরেন। চর শৌলমারীর খামারি সোনিয়া আক্তার জানান, দুটি বাছুর মারা যাওয়ার পর তিনি হতাশ হয়েছিলেন। তবে দমে না গিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি এবং খামারিদের নিয়মিত প্রশিক্ষণের দাবি জানান।
সমন্বিত খামারি আহসান আরিফ আকাশ জানান, তিনি হাঁস, মাছ ও ব্রয়লার মুরগি নিয়ে কাজ করছেন। রৌমারী পশু হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তিনি এগিয়ে যাচ্ছেন।
তাঁর তথ্যমতে, শীতে রৌমারীতে ব্রয়লার মুরগির চাহিদা ৫০ থেকে ৬০ হাজার। কিন্তু উৎপাদন হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজারের মতো। এ ছাড়া তিনি ২০ লাখ টাকার সরকারি স্কিমের (১০ লাখ ঋণ ও ১০ লাখ প্রণোদনা) ইতিবাচক দিক তুলে ধরেন।

প্রাকৃতিক ঘাস চাষ ও জিডিপিতে অবদানের তাগিদ

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, জাতীয় জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৮১ শতাংশ। গ্রামীণ মানুষের আপদকালীন সঞ্চয় হিসেবে পশু পালনকে আরও বাড়াতে হবে।
বাণিজ্যিক ফিডের বদলে প্রাকৃতিক ঘাস চাষে ফিরে যাওয়ার তাগিদ দেন ইউএনও। তিনি জানান, উপজেলায় ৫৫ হাজার কেজি চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ৩৫ হাজার কেজি। এই ঘাটতির সুযোগে বাজারে তৃতীয় পক্ষ ঢুকে পড়ছে।
বিবেচনাহীন কীটনাশক ব্যবহারের ভয়াবহতা তুলে ধরে ইউএনও সতর্ক করেন যে, কৃষকদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের উদাহরণ টেনে তিনি পরিকল্পিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে গরু রপ্তানির সম্ভাবনার কথা বলেন।

পুষ্টি নিরাপত্তা ও পুরস্কার বিতরণ

রৌমারীর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি ও গাভি পালনে উৎসাহ দেওয়ার আহ্বান জানান। উপজেলা জামায়াতের আমির হায়দার আলী পশুখাদ্যের মান ও সহজলভ্যতার দিকে নজর দেওয়ার কথা বলেন।
সভাপতির বক্তব্যে ডা. মো. রুবেল হোসাইন শিক্ষিত ও বেকার যুবকদের সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দক্ষিণ খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপডেট সময় : ০৫:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬