সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে ১৪৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ), মালেক স্পিনিং মিলস্, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মতিন স্পিনিং মিলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি।





















