ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানে যাই বারবার কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

ফটোকার্ড ডাউনলোড

শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। 

অর্থমন্ত্রী বলেন, ‘আমি কাস্টমসকে…এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে…এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে কনসালটেন্সির প্রসেসটা আমরা অব্যাহত রাখতে চাই। আর আমরা না রাখলেও আই ওয়ান্ট ইয়োর (ব্যবসায়ী স্টেকহোল্ডার) রেসপন্স, প্লিজ।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো। মানে রিফর্ম—গভর্নমেন্ট যতই অ্যাগ্রেসিভ হোক রিফর্ম নিয়ে, যতই প্রোঅ্যাকটিভ হোক, ইট উইল নট হ্যাপেন আনলেস স্টেকহোল্ডারস কাম ফরোয়ার্ড। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ, কাম ফরোয়ার্ড। উই আর রেডি টু গো। আমরা পেইনফুল ডিসিশন নিতে প্রস্তুত আছি।পেইনফুল ডিসিশন নিয়েও যদি দেশের ব্যবসা-বাণিজ্য, ইনভেস্টমেন্ট, দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য বলে আমি মনে করি।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এজন্য ঋণপত্র খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেওয়া।

ব্যবসায়ীদের অর্থায়নের খরচ কমাতে নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দেন গভর্নর। তিনি বলেন, ‘আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা আমরা করতেই পারি।’

আপডেট সময় : ০৪:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬