ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

ফটোকার্ড ডাউনলোড

ইসরাইলের রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমন পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন তিনি। এমনকি নতুন সরকার গঠিত হলে প্রথম মেয়াদে আইজেনকটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবও দিয়েছেন নেতানিয়াহু। নিজে দায়িত্ব নিতে চান বিকল্প প্রধানমন্ত্রীর।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘এই মুহূর্তে জাতীয় ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।’ তিনি জানান, জাতীয় ঐক্যের সরকার গঠনে নিজের অবস্থান থেকে সরে আসতেও প্রস্তুত তিনি। সংসদে তার দল লিকুদ পার্টি সবচেয়ে বড় হওয়ায় সরকারপ্রধানের দায়িত্ব তাদেরই পাওয়ার কথা। তবে প্রয়োজনে ক্ষমতা ভাগাভাগির পালায় আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে রাজি আছেন তিনি।

তবে আইজেনকটের প্রধানমন্ত্রিত্বের মেয়াদ কত দিন হবে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি নেতানিয়াহু। তিনি আশা প্রকাশ করেন, লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার পার্টি দ্রুত আন্তরিক আলোচনায় বসবে এবং উভয় পক্ষই সমঝোতা ও ছাড় দেওয়ার মানসিকতা দেখাবে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সবচেয়ে বেশি আসন পেয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার নেতৃত্বাধীন জোট। ফলে দীর্ঘদিনের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন নেতানিয়াহু।

অন্যদিকে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের সম্ভাবনা ক্রমেই জোরালো করছেন আইজেনকট। প্রয়োজনীয় সময় বাড়ানোর আবেদন করলে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সরকার গঠনের সুযোগ পাবেন তিনি। তবে আগামী সপ্তাহেই পার্লামেন্টে নতুন সরকার গঠনের প্রস্তাব উত্থাপনের প্রত্যয় জানিয়েছেন আইজেনকট।

নেতানিয়াহুর প্রস্তাবের আগের দিন শুক্রবার আইজেনকট বলেছিলেন, জাতীয় ঐক্য শুধু কে কোন পদে বসবেন বা কে আগে প্রধানমন্ত্রী হবেন, তার ওপর নির্ভর করে না। এর ভিত্তি হওয়া উচিত নীতি, আদর্শ ও অভিন্ন মূল্যবোধ।

তিনি অভিযোগ করেন, গত দুই সপ্তাহে লিকুদ পার্টি সমঝোতার কোনো বাস্তব প্রস্তাব দেয়নি। এমনকি আলোচনার টেবিলে একটি সুনির্দিষ্ট প্রস্তাবও হাজির করেনি দলটি। নেতানিয়াহুর পক্ষ সত্যিকারের আলোচনায় আগ্রহী, নাকি শুধু সময়ক্ষেপণ করছে— সেই প্রশ্নও তোলেন তিনি।

শনিবার নেতানিয়াহুর প্রস্তাবের পর আইজেনকট তাকে ও তার প্রতিনিধিদলকে দ্রুত আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তবে তিনি জানান, এক সপ্তাহ আগেই গোপন যোগাযোগের মাধ্যমে নেতানিয়াহুর কাছে বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। তাতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথাও ছিল। কিন্তু এখন পর্যন্ত তার কোনো জবাব পাননি।

পরে লিকুদ পার্টি জানায়, নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে কথা হয়েছে এবং রোববার সকালে বৈঠকে বসতে তারা সম্মত হয়েছেন।

ইতিমধ্যে ডানপন্থি ইসরাইল বেইতেনু এবং বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকট। এ ছাড়া দীর্ঘদিন নেতানিয়াহুকে সমর্থন দেওয়া অতি-ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।

নেতানিয়াহুর ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবকে সন্দেহের চোখে দেখছেন আইজেনকটের কয়েকজন রাজনৈতিক মিত্র। তাদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে এবং সরকার পরিবর্তনের উদ্যোগ ঠেকাতেই সময়ক্ষেপণের কৌশল হিসেবে এ প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।

ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘এবার এসব নাটক ও কৌশল বন্ধ হওয়া উচিত। নেতানিয়াহু হেরে গেছেন। ভোটারদের রায়কে সম্মান জানিয়ে পরিবর্তন ও পুনরুদ্ধারের সরকার গঠন করা আমাদের দায়িত্ব।’

সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা, পুরস্কার প্রায় ৫ লাখ ডলার!

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

আপডেট সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬